টেক বার্তা

ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেল Whatsapp, থাকবে না গ্রাহকের প্রাইভেসি

সোশ্যাল মিডিয়া এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমন অবস্থায় যদি সোশ্যাল মিডিয়াই না থাকে? হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সংঘাত এখন উঠেছে চরমে। Facebook মালিকাধীন কোম্পানি Whatsapp ভারত সরকারের নতুন IT বিধিনিষেধগুলির বিরুদ্ধে এইবার আদালতের দ্বারস্থ হয়েছে। নতুন নিয়মে Whatsapp এবং তার মতো বাকি সংস্থাগুলিকে সমস্ত দিক থেকে খোঁজ রাখতে হবে বলে জানানো হয়েছে। এই নিয়মের বিরুদ্ধে গতকাল অর্থাৎ ২৫ তারিখ দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছে Whatsapp এর পক্ষ থেকে।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অ্যাপে চ্যাট ট্রেস করার মানে হল প্রতি জনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করে রাখতে বলার সমান। এটি করলে এন্ড টু এন্ড এনক্রিপশন বলে কিছুই থাকবেনা। যার ফলে জনসাধারণের গোপনীয়তা অধিকার বিঘ্নিত হবে। এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সাথে কথা বলতে চায় কোম্পানি। তার পর একই ভাবে চালানো হবে Whatsapp।

কিছুদিন আগেই Whatsapp কে গোপনীয়তা নীতি তুলে নেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে নোটিস পাঠিয়েছিল। চাওয়া হয়েছিল এক সপ্তাহের মধ্যে জবাব। দেশের তরফ থেকে বলা হয়েছিল, ভারত সরকারের সংবিধানকে লঙ্ঘন করছে Whatspp এই নীতির মাধ্যমে। এমন অবস্থায় আদালত থেকে Whatsapp এবং Facebook কে নোটিস পাঠানো হয়েছিল তাদের পতিক্রিয়া জানানোর জন্য।

প্রথমে ৮ ই এবং পরে ১৫ ই মে Whatsapp এর পক্ষ থেকে তাদের গোপনীয়তা নীতি বাস্তবায়নের পরিবর্তন করা হয়। এখন সেই তারিখও পিছিয়ে দিয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Whatsapp। তবে দেশের যে কোনও ভাবেই এই নীতি মানতে নারাজ তা আর বলার কোনও প্রয়োজন হয়না।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026