বিনোদন

বন্ধুর বিয়েতে এসে ছাতার আড়ালে স্বামীকে চুমু খেলেন টলি অভিনেত্রী, ভাইরাল ভিডিও

একদিকে যখন সবাই ব্যস্ত ওম সাহানী (om sahani) ও মিমি দত্ত (Mimi Dutta)-এর বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন ছাতার আড়ালে স্বামীকে ঘনিষ্ঠ চুম্বন করলেন দেবপর্ণা (Devparna)। 2 রা ফেব্রুয়ারি ছিল মিমির মেহেন্দি অনুষ্ঠান। মিমির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম হলেন দেবপর্ণা। মিমির বিয়ের মন্ডপেই বিয়ের আগের দিন হয়েছিল মিমির মেহেন্দির অনুষ্ঠান। মন্ডপটি সাজানো হয়েছিল বিভিন্ন রঙের ছাতা দিয়ে। সেই মন্ডপেই জনপ্রিয় হিন্দি গান ‘কোই দেখ লে না হামে ইঁহা’-র সঙ্গে ডান্স পারফরম্যান্স করলেন দেবপর্ণা ও তাঁর স্বামী শুভ্রজ‍্যোতি পালচৌধুরী। রঙিন ছাতার আড়ালে তাঁদের চুম্বন ছিল এই পারফরম্যান্সের অঙ্গ। দেবপর্ণা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই পারফরম্যান্সে শুভ্রজ‍্যোতির পরনে ছিল লাল পাঞ্জাবী। দেবপর্ণার পরনে ছিল গোল্ডেন কারুকার্য করা লেহেঙ্গা-চোলি ও চোখে সানগ্লাস। ভিডিওটি শেয়ার করে দেবপর্ণা লিখেছেন, এটি ওম-মিমির মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও। মিমির বিয়ের দিন নববধূর পাশে নজর কেড়েছিলেন দেবপর্ণা। বিয়ের সন্ধ্যায় তাঁর পরনে ছিল লাল রঙের বেনারসী শাড়ি ও ডিজাইনার ব্লাউজ। শুভ্রজ‍্যোতি ও দেবপর্ণার বিয়ে হয়েছিল 2019 সালে।

দেবপর্ণা বাংলা টেলিভিশনের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন দেবপর্ণা। ‘নেতাজি’ ধারাবাহিকে বিপ্লবী অনুপমার চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে সুধার চরিত্রেও নজর কেড়েছিলেন দেবপর্ণা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026