বিনোদন

ফ্যানের আবদারে নিজের নগ্ন ছবি পোস্ট করলেন অভিনেত্রী পূজা হেগড়ে, নেটদুনিয়ায় উঠল ঝড়

অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde) সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ছবি পোস্ট করতে পছন্দ করেন। কিছুদিন আগেও পূজা নিজের দিদার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিল তাঁর ছবিটি। অনেকেই মনে করছিলেন তাঁদের দিদার কথা, ভেসে গিয়েছিলেন নস্টালজিয়ায়। পূজা তাঁর ফ্যানদের যথেষ্ট ‘ইমপোর্টেন্স’ দেন। ফ্যানদের অনুরোধে তিনি একটি কিম্ভুত ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যানরা যথেষ্ট মজাও পেয়েছিলেন ভিডিওটি দেখে। এর আগেও অনুরাগীদের জন্য নিজের একটি ফ্লোরাল বিকিনি পরা ছবি শেয়ার করেছিলেন পূজা।

কিন্তু কিছু ফ্যান রয়েছেন, যাঁরা বসতে দিলে শুতে চান। এই ধরনের একজন ফ্যান, পূজাকে বলেন, পূজার একটি নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তির এই ধরনের অনুরোধ দেখে চমকে গেছেন। সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কিন্তু পূজা একটুও ঘাবড়ে না গিয়ে নিজের নগ্ন পায়ের ছবি শেয়ার করে ‘নগ্নতা’ শব্দটি লিখেছেন। পূজার এই রূপক প্রতিবাদ নেটদুনিয়ায় প্রশংসিত হয়েছে। পূজার সেন্স অফ হিউমার বরাবর বলিটাউনে চর্চার বিষয় হয়ে থাকে।

অশ্লীলতার জবাব বুদ্ধিমত্তার সঙ্গে দিয়ে পূজা উদাহরণ তৈরী করেছেন। অভিনেতা হৃত্বিক রোশন ( Hritwik Roshan)-এর বিপরীতে নবাগতা পূজার অভিনয় সকলের নজর কেড়েছিল। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে তিনটি তেলেগু ফিল্ম। ফিল্মগুলির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026