নিউজ

রেসের ঘোড়ার মত ছুটছে শেয়ার বাজার, ৫১ হাজারের গণ্ডি পেরোলো সেন্সেক্স

নয়াদিল্লি: গত সোমবার (Monday) কেন্দ্রীয় বাজেট (Budget) পেশের পরেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার (Share Market)। সোমবার নির্মলা সীতারামন Nirmala Sitharaman) বাজেট পেশ করতেই ঊর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার। সেই ধারা বজায় ছিল গত তিনদিন। এদিনও তার অন্যথা হল না। শুক্রবার (Friday) বাজার খুলতেই রীতিমত ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স (Sensex)।  প্রথমবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরল ৫১ হাজারের গণ্ডি। সেই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ১৫ হাজারের উপরে পৌঁছে গেল।

করোনাকালে প্রথম বাজেট। অনেকেই ভেবেছিলেন সংস্কারের পথ থেকে সরে হয়তো শুধুই জনদরদী নীতি নেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু নিজেদের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরেই ডিফেন্সিভ খেলার কোনও অভিপ্রায়ই ছিল না মোদী সরকারের। কেন্দ্রীয় বাজেটে সেভাবে বড় কোনও ঘোষণা ছিল না। ছিল না বড় কোনও বিনিয়োগের প্রস্তাবও। তবে অর্থমন্ত্রী দাবি করেছিলেন, পরিকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয় করতে চলেছেন তিনি। যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে অর্থনীতিতে।  বাজেটে রয়েছে সংস্কারের প্রতিশ্রুতির বন্যাও। তার জেরেই শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী দৌঁড় চলছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ৪১৭ পয়েন্ট বৃদ্ধি পায়।  ইতিহাসে প্রথমবার তা পেরিয়ে যায় ৫১ হাজারের গণ্ডি। বাজার খোলার পর আধঘণ্টার মধ্যে সেনসেক্সের সূচক গিয়ে দাঁড়ায় ৫১ হাজার ৩১ পয়েন্টে। একইভাবে নিফটি সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রথমবার পেরিয়ে যায় ১৫ হাজারের গণ্ডি। যা ইতিহাসে প্রথমবার ঘটল। পরে অবশ্য এই সূচকও সামান্য নেমেছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার ঊর্ধ্বমুখী শেয়ার সূচক। গতমাসের মাঝামাঝি প্রথমবার ৫০ হাজারের গণ্ডি পেরিয়েছিল সেনসেক্সের সূচক। যা হয়েছিল মূলত দেশে করোনার টিকাকরণ শুরু হওয়া পর।   মার্কিন মুলুকে ক্ষমতা হস্তান্তরের জেরেও বেড়েছিল শেয়ার সূচক। বাজারে বৃদ্ধির সেই ধারা অব্যাহত রেয়েছে কেন্দ্রীয় বাজেট পেশের পরেও।

রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার মানিটারি পলিসি কমিটির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট অপরিবর্তিত অর্থাৎ ৪ শতাংশ রাখা হচ্ছে। পলিসি কমিটির এই বৈঠক শুরু হয়েছিল গত বুধবার থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026