রাজ্য

বিতর্কের মাঝে রাম মন্দির প্রতিষ্ঠা করল তৃণমূল নেতা, রাজনৈতিক তরজা বর্ধমানের পূর্বস্থলীতে

একুশে নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতার কর্মকাণ্ডে সরগরম হয়ে আছে বঙ্গ রাজনীতি। তারমধ্যে তৃণমূল নেতাদের দলবদল শাসক শিবিরের গলায় কাঁটা হয়ে আটকে আছে। এরই মাঝে জল্পনা বাড়িয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) অঞ্চলে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন। জানা গিয়েছে, ওই তৃণমূল মন্ত্রী খোল কর্তাল বাজিয়ে পুরোহিতের মন্ত্রীর সাথে নারকেল ফাটিয়ে বেশ জাঁকজমক করে রাম মন্দির এর সূচনা করেন। যদিওবা রাম মন্দির কোন রাজনৈতিক প্রতীক না, তাও রাজ্যে যেমনভাবে জয় শ্রীরাম স্লোগানকে গেরুয়া শিবির তাদের প্রচারের কাজে লাগাচ্ছে, তাতে রাম মন্দির প্রতিষ্ঠা এখন গেরুয়া শিবিরের প্রতিনিধিত্ব করার সমান হয়ে দাঁড়িয়েছে।

পূর্ব বর্ধমান জেলার তৃণমূল নেতা স্বপন দেবনাথ এর রাম মন্দির প্রতিষ্ঠা করাকে যথেষ্ট রাজনৈতিক ভাবে অর্থবহ বলে মনে করেছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। শাসকদল শিবিরের নেতারা এহেন কাজে শাসক শিবির যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তা বলাই বাহুল্য। তবে উদ্বোধন করার আগে স্বপন দেবনাথ বলেছেন, এলাকায় আগে রাম লক্ষণ সীতার মন্দির ছিল। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এই রাম লক্ষণ সীতা রাম ভক্ত মহাবীরের মন্দির স্থাপনের উদ্যোগ নিয়েছি। এর সাথে রাজনৈতিক অবস্থানের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তৃণমূল নেতার রাম মন্দির প্রতিষ্ঠাকে কটাক্ষ করতে ভুলে যায়নি বঙ্গ শিবির। গেরুয়া শিবিরের দাবি, শাসকদলের ভোটব্যাংকে ভাঙ্গন রুখতে রাম মন্দির তৈরি করছে তৃণমূল। সবই ভোটের চমক ছাড়া আর কিছুই না।

প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের ভাতছালা গ্রামে প্রায় ১ বছর আগে এই মন্দিরের শিলান্যাস হয়েছিল। এই প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেছেন, “এই গ্রাম অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী। এই গ্রামে আধুনিক যাত্রাপালা রূপকার মতিলাল রায় জন্মগ্রহণ করেছেন। এই গ্রামের প্রাচীন নিদর্শন বর্তমানে বিলুপ্ত। বর্গী আক্রমন এ পূর্বস্থলী থানা ও তৎসংলগ্ন এলাকার যেসব জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে তারমধ্যে এই গ্রাম অন্যতম। আগে তাদের এই গ্রামে রাম সীতার লক্ষনের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সেই মন্দির বহু বছর আগেই বিলুপ্ত হয়েছে। ইতিহাস পুনরুদ্ধারের জন্য এই মন্দির প্রতিষ্ঠান আবারো করা হচ্ছে।”

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026