দেশ

দেশে লাগাম ছাড়া সংক্রমন! ৩১ মে পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান চলাচল

করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। এই অবস্থায় দেশে আন্তর্জাতিক উড়ান ওঠানামায় কেন্দ্র ৩১ মে অব্দি নিষেধাজ্ঞা জারি করেছে। দেশে আন্তর্জাতিক বিমান ওঠানামা লকডাউন এর শুরু থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। তারা বর্তমানে পরিস্থিতির কথা বিচার করে এই সময়সীমা বাড়িয়ে দিয়েছে।

আজ শুক্রবার ডিজিসিএ তরফ থেকে একটি টুইট করা হয়েছে যাতে বলা হয়েছে, “এই নিষেধাজ্ঞা আগামী ৩১ মে ১১ টা ৫৯ মিনিট অব্দি বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমান আসবে না। তবে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী বিশেষ উড়ানোর অনুমতি দেয়া হতে পারে। পরিস্থিতির গুরুত্ব কতটা তা বিচার করবে ডিজিসিএ।”

প্রসঙ্গত উল্লেখ্য, বন্দে ভারত মিশন এর মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক ভাবে তৈরি করে যে সমস্ত বিমান পরিষেবা চালিয়ে যাওয়া ছাড়পত্র দেয়া হয়েছিল সেগুলি এখন চলবে। যতক্ষণ না অব্দি আন্তর্জাতিক সফর বাবেলে নিযুক্ত অন্যান্য দেশ কোন আপত্তি করবে ততদিন পরিষেবা চালু থাকবে। গত বছর অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চ থেকে প্রথম বন্ধ হয় আন্তর্জাতিক বিমান ওঠানামা। তারপর থেকে ১৪ মাস আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রিত ভাবে হচ্ছে। করোনা পরিস্থিতি যতদিন না ঠিক হবে ততদিন এই পরিষেবা স্বাভাবিক হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026