শাহিদ কাপুর (shahid kapoor)-এর স্ত্রী মীরা রাজপুত (Mira Rajput) প্রায়ই তাঁর নিজের দৈনন্দিন জীবনের ভিডিও ও ছবি শেয়ার করেন। এছাড়াও নিজের ছেলেমেয়েদের বিভিন্ন মুহূর্তও তাঁকে শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি এরকমই একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, শাহিদ ও মীরার মেয়ে মিশা (Misha) তার ঠাকুমা নীলিমা আজিম (Nilima azeem)-কে মিস করছে। তাই সে ঠাকুমার উদ্দেশ্যে একটি চিঠি লিখছে। তাকে কাস্টমাইজড লেটার প্যাড বানিয়ে দিয়েছেন শাহিদ। ‘মিশা কাপুর’ লেখা সেই কাস্টমাইজড লেটার প্যাডে নিজের দাদি নীলিমার উদ্দেশ্যে মিশা লিখেছে, সে তার দাদিকে খুব মিস করছে। মিশা তার দাদিকে তাকে ফোন করতে বলেছে। লকডাউনের সময় মা-বাবা ও ভাইয়ের সঙ্গে ফার্মহাউসে বসে মিশা ভেবেছে তার দাদির কথা। মীরা এই চিঠিটি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, এটি ভালোবাসার চিঠি।
নেটদুনিয়ায় মীরার এই চিঠিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে, তাঁদের ঠাকুমা-দিদিমার সঙ্গে গরমের ছুটি কাটানোর কথা। পুজোর ছুটির সময় তাঁদের হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া। আজকের ছোট নিউক্লিয়ার পরিবারে অধিকাংশ ক্ষেত্রেই ঠাকুমা-দিদিমার ভালোবাসা থেকে বঞ্চিত থাকে বাড়ির ছোটরা। মিশার এই চিঠি তাদের সবার জন্য এক অনন্য বার্তা বহন করেছে।
2015 সালে শাহিদ ও মীরার বিয়ে হয়। তাঁদের বিয়ের এক বছর পরে 2016 সালে মিশার জন্ম হয়। মিশার জন্মের দুই বছর পরে মিশার ভাই ও শাহিদ-মীরার দ্বিতীয় সন্তান জাইন(zain)-এর জন্ম হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…