বলিউড

ফের মানবিকতার নজির! গোটা গ্রামকে খাওয়ানোর দায়িত্ব নিলেন ‘মাসিহা’ সোনু সুদ

সোনু সুদ মানে যেন অসহায় মানুষের কাছে একটা স্বস্তির নিঃশ্বাস। করোনাভাইরাস এর সময় তীব্র সংকট এর মধ্যেও তিনি দেশবাসীকে বারবার তার ভালো কাজের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করেছেন। ধীরে ধীরে তিনি গরিবের মাসিহা হয়ে উঠেছিলেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই এবারে সনু সুদ হয়ে উঠতে চলেছেন গোটা গ্রামের অন্নপূর্ণা। হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন, মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের অত্যন্ত একটি গ্রাম নিমাচের সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে ধরেছেন।

সোনু বর্তমানে একটি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে রয়েছেন। সেখানে একজন প্রতিযোগী কাতর স্বরে তার গ্রামের কথা তাকে জানালে সনু তাদের উদ্দেশ্যে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতি যেহেতু এখনও পর্যন্ত ঠিক হয়নি তাই লকডাউন আরো এক সপ্তাহ চলবে। এরকম পরিস্থিতিতে সেই গ্রামে প্রতিদিন মানুষ দুমুঠো খেতে পারছে না। প্রতিযোগীর ওই কাতর স্বরে ব্যথিত হয়ে সনু সুদ এবারে ওই গ্রামের সকল মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন।

সোনু জানালেন, “আমি তোমার মাধ্যমে তোমার সমস্ত গ্রামবাসীকে বলতে চাই ওখানে এক মাস, দু মাস কিংবা ছমাস যতদিনই লকডাউন চলুক না কেন সকল গ্রামবাসী যাতে রেশন পায় সেই ব্যবস্থা আমি করে দেব। তোমার গ্রামের কোন মানুষ অভুক্ত থাকতে পারবে না।” গত বছর যখন করোনাভাইরাস এর প্রথম ধাক্কা ভারতে এসেছিল সেই সময় সনু সুদ দেশবাসীকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। লকডাউনের মধ্যে প্রচুর শ্রমিককে তিনি থাকা খাবার বন্দোবস্ত করে দিয়েছিলেন। এছাড়াও করোনা ভাইরাসের কারণে যে সমস্ত শিশুদের অভিভাবক হারিয়ে গিয়েছে তাদের শিক্ষার সমস্ত দায়িত্ব নেওয়ার আরজি রেখেছেন সরকারের কাছে সনু সুদ। দ্বিতীয় ঢেউয়ের সময় সনু সুদ নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারপর সুস্থ হয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে আবারো নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া শুরু করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026