শিয়ালদহ দক্ষিণ শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল ঢাকুরিয়া। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের লাইফলাইন হল এই স্টেশন। এবার এই স্টেশনের ভোলবদল করে দেবে ভারতীয় রেল। এই ঢাকুরিয়া স্টেশনে তৈরি হবে খাবার ও বইয়ের দোকান, এটিএম কাউন্টার, ওষুধের দোকান ও বিভিন্ন ধরনের শপিং স্টোর। আসলে ভারতীয় রেল দেশের বিভিন্ন স্টেশন বিশেষ উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। আর সেই তালিকাতেই নাম রয়েছে ঢাকুরিয়া স্টেশনের। এছাড়াও এই রাজ্যের কৃষ্ণনগর, মালদা টাউন, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া স্টেশনের উন্নয়নের কাজ হবে। বর্তমানে লিলুয়া এবং সল্টগোলা স্টেশনে উন্নয়নের কাজ চলছে।
ঢাকুরিয়া স্টেশনে এবার থেকে বিভিন্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। স্টেশন সংলগ্ন ৯০ হাজার বর্গফুট এলাকা জুড়ে ভারতীয় রেল কমপ্লেক্স তৈরি করতে চলেছে। স্টেশনের মধ্যে সব রকমের সুবিধা পাওয়া যাবে এবং আলাদাভাবে থাকবে পার্কিং লটও। তবে এই দোকান বা পার্কিং লট কারা চালাবে? এই প্রসঙ্গে রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে যে এই সমস্ত দোকান বা পার্কিং লট ৪৫ বছরের জন্য কোনো ব্যক্তিগত সংস্থা লিজ নিতে পারবে।
রেল সূত্রে জানা গিয়েছে রেলের পক্ষ থেকে এই কমপ্লেক্সের নির্দিষ্ট মূল্যে পানীয় জল সরবরাহ ও বিদ্যুৎ সরবরাহ করা হবে। আরএলডিএ ইতিমধ্যেই ভারতের বিভিন্ন নির্মাণ সংস্থার কাছে এই ধরনের ৫৪ টি প্রকল্পের বরাত দিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই ১৬টি স্টেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে স্টেশনের অত্যাধুনিককরণ প্রসঙ্গ নিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই কাজ হয়ে গেলে নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে এবং পাশাপাশি রেলের আয় অনেকটাই বাড়তে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…