Gold Price: দীপাবলির পরে ফের বাড়ল সোনা, কিনতে চাইলে জেনে নিন আজকের সর্বশেষ রেট

দিওয়ালি সহ পুরো পুজোর মরশুম শেষ হয়ে যাওয়ার পরে আবারো ক্রমশ বাড়তে শুরু করেছে সোনার দাম। সামান্য বৃদ্ধি পেয়ে সোনা বর্তমানে ৫০,৭০০-এর উপরে পৌঁছেছে। ডলারের দরপতনের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। রেকর্ড পতনের সঙ্গে গত ৭ মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সোনা। তবে পুজোর পরের দিকে ধীরে ধীরে এই দাম বাড়ে। সেই কারণে কিছুটা সময়ের জন্য সোনার বিক্রি কমে গিয়েছিল। তবে পরিস্থিতি বদলায় ধনতেরাসের সময়ে। সেইদিন সোনার রেকর্ড বিক্রি হয়েছিল।

এই মুহূর্তে MCX সূচকে সোনার ফিউচারের হার ৫০৮১২ টাকা প্রতি ১০ গ্রামে লেনদেন করছে, বৃহস্পতিবার প্রায় ১২ টায় ১২৫ টাকা বেড়েছে এই দাম৷ একই সময়ে, রূপার দাম ১৮১ টাকা বেড়ে প্রতি কেজি ৫৮১৬৬ টাকা হয়েছে। সেশনের শুরুতে, সোনা ৫০৬৮৭ এবং রূপা প্রতি কেজি ৫৮১৬৬ টাকায় বন্ধ হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১১.২০ ডলার বা ০.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১৬৬৯.২০ ডলারে লেনদেন করছে। একই সময়ে, রূপার দাম ০.১৩৭ ডলার বা ০.৭১% বেড়ে ১৯.৪৮৬ ডলার প্রতি আউন্স ছিল। বৃহস্পতিবার ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশন (https://ibjarates.com ) দ্বারা প্রকাশিত মূল্য অনুসারে, ২৪ ক্যারেট সোনার দর ৪০ টাকা বেড়েছে এবং এটি প্রতি ১০ গ্রাম ৫০৭৯১ টাকায় পৌঁছেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026