ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ধনতেরাস সুখবর! হু হু করে দাম কমল সোনার, জানুন কত দাম কমল?

ধনতেরাস এসে পৌঁছেছে বাঙালির চৌকাঠে। আর ধনতেরাস মানেই সোনার বাহার। সেই ধনতেরাসের আগেই হুরুহুর করে পড়তে দেখা গেল সোনার দামকে। কেবল সোনাই নয়, একই অবস্থা রুপোরও। কোভিড ভ্যাকসিনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। Pfizer হতে ঘোষণা করা হয়েছে যে করোনার ভ্যাকসিন প্রায় ৯০% প্রস্তুত।

Pfizer এর এই ঘোষণার পরই চড়চড় করে কমতে দেখা গেল সোনার দাম। এইদিন সোনার দাম কমে গেল আরও। প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,০০০ টাকা কমে গিয়েছে বলে সূত্রের খবর। সেখানেই প্রতি কেজি রুপো কেনা যাবে আগের থেকে ২,০০০ টাকা কম দামে।

জানা গিয়েছে যে, এর সাথেই MCX এর প্রতি ১০ গ্রাম ভবিষ্যৎ সোনার দাম দাঁড়িয়েছে ৫১,১৬৫ টাকা থেকে প্রায় ২% কমে। অন্যদিকে ৬৩১৩০ টাকা কেজি প্রতি রুপোর দাম প্রায় ৩.৫% কম হয় বলে জানিয়েছে সূত্র।

সোমবার তথা আজ শুরু থেকেই বেশ অনেকটা চড়া ছিল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের সাথেই কিছুটা উঠতে শুরু করে শেয়ার বাজার। আর শেয়ার বাজারের সাথে বাড়তে শুরু করেছিল সোনার দাম ও। তবে বেলা বাড়তেই Pfizer থেকে করা হয় এক বিশেষ ঘোষণা। মার্কিন মুলুকের অন্যতম ফার্মা সংস্থা Pfizer জানিয়ে দেয় যে করোনা ভ্যাকসিনের কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় ৯০%। এর সাথেই জার্মান বায়োটেক সংস্থা BioNTech এর টিকাকরণের ফলে থমকে গিয়েছে সংক্রমণের হারও। তাই অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলেছেন বিজ্ঞানীরা।

এইদিন Pfizer সংস্থার চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা জানান,”অনেকটা পথ এগিয়ে গিয়েছি আমরা। এই অতিমারীর সাথে লড়াই করতে আমরা আর কয়েক ধাপ দূরে বলা চলে। আমাদের ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই আমরা প্রথম ধাপ শেষ করেছি।” এইদিন প্রথম ধাপকে সফল বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026