হাওড়া: হাইকোর্ট এবং গ্রিন ট্রাইবুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বাজি ফাটানো যাবে না। যার মধ্যে অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। কিন্তু নির্দেশ দিয়েছে বলেই যে মানতে হবে এমন কোনও কথা আছে? এমনই একটা ভাব প্রকাশ করল হাওড়ার একটি অভিজাত ও আবাসন। কার্যত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওই আবাসনে চলছিল বাজি ফাটানো। খবর পেয়ে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আবাসনের বাসিন্দাদের কাছে বেধড়ক মার খেয়ে আহত সাত পুলিশকর্মী। এই ঙ্ক্কারজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানা এলাকায়।
এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হযেছে। এদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে বলে বালি থানার তরফ থেকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ।আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে টিএল জয়সওয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।
এখন প্রশ্ন হল, যেখানে সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কেন এমন বাজি ফাটানোর মতো গুরুতর কাজ করা হচ্ছিল? সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পুলিশকর্মীদের মারধরের প্রতিবাদেও নেমেছেন নেটিজেনরা। সব মিলিয়ে ওই আবাসনের চারপাশ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…