নিউজ

দোকানে ভেতর ঢুকে ঘুমন্ত চারজনকে খুন মানসিক ভারসাম্যহীন যুবকের

আসানসোল: দোকানের ভেতর ঘুমোচ্ছিলেন চারজন। হঠাৎ দোকানের ভেতর ঢুকে সেই চারজনকে বেধড়ক পিটিয়ে খুন করল এক যুবক। অবাক করে দেওয়া এমন ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, আসানসোলের জামুড়িয়ায় একটি মদের দোকানে ওই চারজন কাজ করতেন। তারপর কাজ শেষে রাতে দোকানের মধ্যেই ওই চারজন কর্মী ঘুমাতেন। স্বাভাবিকভাবে একদিন রাতেও ঘুমোচ্ছিলেন ওই চার কর্মী। কিন্তু হঠাৎ সাধু মাঝি নামে এক যুবক দোকানের ভেতর ঢুকে ঘুমন্ত ওই চারজনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে খুন করে ফেলেছে।

প্রাথমিকভাবে লাঠির আঘাতে তাদেরকে বেধড়ক মারার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে স্থানীয় এলাকার মানুষজন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু হঠাৎ কেন এই খুন, তা নিয়ে সন্দিহান দেখা দিয়েছে।

জানা গিয়েছে, সাধু মাঝি নামে ওই যুবক আপাতদৃষ্টিতে মানসিক ভারসাম্যহীন। এমনকি তাকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু যে চারজন কর্মী খুন হয়েছে, সেই চারজনই সাধু মাঝিকে তাদের দোকানে আশ্রয় দিয়েছিল। কিন্তু আশ্রয় স্থল দেওয়া ওই চারজনকে নিজের হাতে খুন করে ওই যুবক। এই ঘটনা নিতান্তই মানসিক ভারসাম্যহীনতার পরিচয়, নাকি এর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছে, তা জানার জন্য তদন্তে নেমেছে আসানসোলের জামুরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই সাধু মাঝিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026