রাজ্য

কর্মী সম্মেলনে অনুপস্থিত কালনার বিধায়ক, সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

শুভেন্দুকে নিয়ে যখন রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় চলছে , ঠিক সেই সময় জল্পনা তুঙ্গে উঠেছে পূর্ব বর্ধমানের বিধায়ককে ঘিরে। দলের কোনও কাজেই দেখা যাচ্ছেনা তাকে। সেই নিয়েই রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে ঘোর চর্চা। তিনি নাকি বদলে ফেলবেন দল- এমনটাই শোনা যাচ্ছে লোকমুখে। আবার কারও কারও মতে রাজনীতি কে চিরতরে বিদায় জানাবেন তিনি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাকে।

আসতে চলেছে বিধানসভা ভোট। আর তাকে সামনে রেখেই ইতিমধ্যে কর্মী সম্মেলন শুরু করে দিয়েছে তৃণমূল। সম্প্রতি এমনই এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কালনা দুই নম্বর ব্লকে। কিন্তু সেই সম্মেলনে ছিলেন না কালনার তৃণমূল বিধায়ক। তাকে দেখা যায়নি কালনা শহর কর্মী সম্মেলনেও। এরপর তিনি অনুপস্থিত ছিলেন কালনা বিধানসভা কর্মী সম্মেলনেও। এই সব বিষয়কে মাথায় রেখেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জেলা জুড়ে মানুষের মনে ঘুরছে কেবল একটাই প্রশ্ন- তবে কি দল ছেড়ে দেবেন তিনি?

সাধারণত কর্মী সম্মেলনগুলির আয়োজন করতে দেখা যাচ্ছে বিধায়কদেরই। এমন অবস্থায় তার অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে শাসক দলকে। বাধ্য হয়ে দলের জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথের ওপর গিয়ে পড়েছে সম্মেলন আয়োজনের ভার। আর তাকে ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন।

এমনিতেই কালনায় শাসক দলের গোষ্ঠী যুদ্ধ বেশ অনেকটাই প্রচলিত। কালনায় পুরসভার চেয়ারম্যান এবং বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিবাদ কারো অজানা নয়। এই বিষয়ে আগে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল রাজ্য নেতৃত্বকে ও। কিন্তু কোনও কর্মসূচিতেই আর দেখা যায়নি বিধায়ককে। যা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অস্বস্তির। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু । যার ফলে সমালোচনার ঝড় এবং জল্পনা পৌঁছেছে তুঙ্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026