রাজ্য

এবছর কালীপূজোতে বাজি বিক্রি এবং ফাটানো রুখতে কড়া ব্যবস্থা লালবাজারের, চালু হয়েছে হেল্পলাইন নম্বর

দেশের করোনা পরিস্থিতি এখনো ভয়াবহ থাকার কারণে এ বছর দীপাবলিতে বাজি পোড়ানো এবং কেনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র কলকাতা হাইকোর্ট না, এই একই রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় সফলভাবে কার্যকর করার জন্য এবারে তৎপর হয়েছে কলকাতার লালবাজার হেড কোয়ার্টার্সের পুলিশরা।

লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে খোলা হচ্ছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। কোথাও বাজি ফাটানোর ঘটনা ঘটলে হেল্পলাইন নম্বরে ফোন করে জানালেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। সংশ্লিষ্ট এলাকার থানা গুলিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওসিদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে যেন তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।

লালবাজার সদর দপ্তর থেকে বলা হয়েছে আপনারা অভিযোগ জানানোর জন্য ১০০ ডায়াল করতে পারেন অথবা ৯৪৩২৬১০৪৪ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেবে। প্রত্যেকবারের থেকে এবারে ব্যাপারটা অনেকটাই আলাদা হবে। এ বছরে শুধুমাত্র শব্দবাজি না, যদি আপনি আতশবাজি পোড়ান তাহলেও ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক বছর ধরে যেসব জায়গা থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার হয়ে আসছে, সেই সব জায়গার উপরে কড়া নজরদারি করা হবে।

যদি কোন ভাবে বাজি বিক্রি হয়ে থাকে তা হলেও সংশ্লিষ্ট হেলপ্লাইন নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকাতে কলকাতা পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয়েছে। বুধবার সারা কলকাতায় বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার হয়েছিল কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে অভিযান চালানো।

ইতিমধ্যেই বেনিয়াপুকুর এলাকা থেকে একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ কিলো বাজি। শুধু বেনিয়াপুকুর না, ট্যাংরা এলাকা থেকেও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে মিলেছে ১০ কিলো বাজির মসলা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026