নিউজ

জনপ্রিয়তার নিরিখে মোদির পরেই ধোনি!

জনপ্রিয়তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই রয়েছেন টিম ইন্ডিয়ার অন্যতম এই সদস্য। বিভিন্ন সময়ে একাধিক কার্যকলাপে অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন ধোনি। যার মধ্যে ছিল বিশ্বকাপের আসরে গ্লাভসে ভারতীয় সেনাবাহিনীর বলিদান স্মারক নিয়ে মাঠে নামা, সেনার কেমোফ্লেজ টুপি পরে খেলার জন্য টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করা। সম্প্রতি কাশ্মীরে় সেনাবাহিনীর সঙ্গে স্বেচ্ছায় পনেরো দিন ট্রেনিং করে আসেন ধোনি, যা অকুণ্ঠ প্রশংসা কুড়োয় সমর্থকদের।

সবকিছু দেখে শুনে শুধু ভারতীয়রাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ধোনিকে বাকি ভারতীয় ক্রীড়াব্যক্তিত্বদের নাগালের বাইরে নিয়ে গেছে। একটি বেসরকারি সংস্থা ইউগভ সম্প্রতি জনপ্রিয় ব্যক্তিত্বদের সমীক্ষার একটি ফল প্রকাশয় করেছে। সমীক্ষা অনুযায়ী, ভারতের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। এক নম্বরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ক্ষেত্রে মাহি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারের মতো তারকাদের। ৪১টি দেশের ৪২ হাজার মানুষের মধ্যে চালানো হয় এই সমীক্ষা। ছেলে ও মেয়েদের বিভাগে বিশ্বের সব থেকে প্রশংসিত ব্যক্তিত্বের খোঁজ করা হয়। তাতে ভারতীয়দের মধ্যে এগিয়ে রয়েছেন মোদী।

তিনি পেয়েছেন ১৬.৬৬ শতাংশ ভোট। ধোনির খাতায় রয়েছে ৮.৫৮ শতাংশ ভোট। শচীন টেন্ডুলকার ও কোহলি পেয়েছেন যথাক্রমে ৫.৮১ ও ৪.৪৬ শতাংশ ভোট। ভারতীয় মহিলাদের মধ্যে এক নম্বরে রয়েছেন বক্সার মেরি কম। তিনি পেয়েছেন ১০.৩৬ শতাংশ ভোট। এই নিরিখে বিশ্বের প্রথম ২৫ জন মহিলার মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি মেরি কমই। মেরি কমের পেছনে রয়েছেন কিরণ বেদি, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ ও দীপিকা পাড়ুকোন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026