খেলা

শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে পারেন ধোনি, বড় আপডেট দিলেন রবি শাস্ত্রী

আইসিসি বিশ্বকাপ ২০১৯ শেষ হওয়ার পর থেকে দলের বাইরে থাকা প্রবীণ উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে অনেক আলোচনা হয়েছে। ধোনি স্ব-ইচ্ছায় বিরতি নিয়েছেন এবং ইদানীংকালে ভারতীয় সেনার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরিবারের সাথে সময় কাটাতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। তিনি কবে থেকে মাঠে ফিরবেন সে সম্পর্কে কোনও আপডেট নেই। ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী ধোনির ভবিষ্যতের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে “ধোনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট খেলা শেষ করে দিয়েছে এবং শিগগিরই ওয়ানডে থেকে অবসর নিতে পারে”। শাস্ত্রী যোগ করেছেন যে, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো প্রদর্শন করলে ধোনিকে ভারতীয় দলে দেখা যেতে পারে”।

শাস্ত্রী আরও বলেছেন যে “ধোনির সাথে তার ভবিষ্যৎ নিয়ে তিনি কথোপকথন হয়েছে এবং একটি বিষয় স্পষ্ট যে অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেকে দলে চাপিয়ে দেবেন না। ধোনি অবশ্যই আসন্ন আইসিসি বিশ্ব টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য দৌড়ে রয়েছেন। উইকেটরক্ষক পদের জন্য লড়াই করা আরোও দু’জন খেলোয়াড় হলেন রিষভ পন্ত ও সঞ্জু স্যামসন। যদিও এটা বলা ঠিক হবে যে পন্ত একজন নিশ্চিত পদপ্রার্থী, যিনি অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন বিশ্বকাপ খেলতে। তবে স্যামসনের বিশ্বকাপ দলে থাকার বিষয়ে সন্দেহ রয়েছে, যিনি দলে ডাক পাওয়ার পরেও ভারতীয় প্রথম একাদশে এখনও জায়গা করে উঠতে হতে পারেন নি।

আরও পড়ুন : সেরা ফর্মে বুমরাহ, পরের ম্যাচে রেকর্ডের সামনে জসপ্রিত

রিষভ পন্তের প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, “রিষভের বয়স মাত্র ২১ এবং তার খেলার উন্নতি করতে সময় প্রয়োজন হবে। পন্ত একজন ম্যাচ-বিজয়ী ক্রিকেটার এবং উইকেটরক্ষক দক্ষতার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে। এখন সে আর ক্যাচ ফেলেছে না এবং সবাই ভুল করতে পারে। পন্ত এর বয়স মাত্র ২১, কজন ২১ বছর বয়সী উইকেটকিপার ১০০ করেছে? পরিণত হওয়ার সাথে সাথে রিষভ আরও ভাল উঠবে। এই জিনিসগুলি রাতারাতি ঘটবে না। তার মধ্যে যে প্রতিভা আছে এটা সকলেই জানেন। বর্তমানে নিজের উইকেটরক্ষক দক্ষতার উন্নতির উপর কঠোর পরিশ্রম করছে রিষভ”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026