পশ্চিমী ঝঞ্ঝার ফলে ফের বৃষ্টির কবলে রাজ্যবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয় বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের বিভিন্ন জায়গায় সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যায়। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে একই চিত্র দেখা যাবে।
কিছুদিন আগেও শীতে এই অকাল বৃষ্টিতে চিন্তায় পড়েছিলেন চাষীরা। কারন মরশুমের সবচেয়ে বড়ো চাষ হলো আলু, বৃষ্টির ফলে বেশ বড়োসড়ো ক্ষতির আশঙ্কায় ছিলেন আলু চাষীরা।
আরও পড়ুন : ‘রাজ্যে নোংরা রাজনীতিতে নেমেছে বাম ও কংগ্রেস’, দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছেন না মমতা
বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মেঘলা আবহাওয়ার জেরে তাপমাত্রাও খানিকটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা হয় ২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে বৃষ্টি কমলে আবার নামবে পারদ। জাঁকিয়ে পড়বে শীত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…