আমরা কিছুদিন আগেই সূর্যগ্রহনের দেখা পেয়েছি আবারও আরেকটি গ্রহণের মুখোমুখি হতে চলেছি। তবে সূর্যগ্রহণ নয় এবার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সাধারণত তিন ধরনের। পূর্নগ্রহণ, আংশিক গ্রহণ এবং পেনুম্ব্রাল গ্রহণ। ১০ই জানুয়ারী পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে।
তবে আকর্ষণীয় ব্যাপার হল এইদিন শুধু চন্দ্রগ্রহণ নয়, উল্ফ মুনেরও দেখা মিলবে। এইগ্রহণে, চাঁদ পৃথিবীর বাইরের ছায়া দিয়ে পেরোবে একে বলা হয় পেনুম্ব্রা। ফলস্বরূপ কয়েক ঘন্টার জন্য চাঁদকে বাদামী রঙের দেখাবে।
আরও পড়ুন : আগামীকালের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল আবহাওয়া দফতর
গ্রহণ শুরু হবে রাত ১০ টা ৩৭ মিনিটে এবং চলবে ১২.৪০ মিনিট পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য কানাডা, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা এই জায়গাগুলি ছাড়া পৃথিবীর সর্বত্র এটি দেখা যাবে। টাইমঅ্যান্ডডেট ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ, ভারত এবং ভারত মহাসাগরের কিছু অংশ এই গ্রহণ দেখায় সক্ষম হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…