বারবার নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহ বাড়ছে সকলের। বৃহস্পতিবার দুপুরে ভয়ংকর বিস্ফোরণ হয় নৈহাটিতে। নৈহাটি সংলগ্ন স্থানে, চুঁচুড়া এলাকাতেও অনুভূত হয় কম্পন। এই ঘটনায় বহু বাড়ি ভেঙে পড়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন।
নৈহাটি দেবকগ্রাম থেকে বাজির মশলা রামঘাটে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশের বেঅাইনি বাজিগুলি অসুরক্ষিত ভাবে নিষ্ক্রিয় করতে আসার ঘটনায় ক্ষুব্দ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। কমব্যাট ফোর্স এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
আরও পড়ুন : আগামীকালের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল আবহাওয়া দফতর
রামঘাট এলাকার বাসিন্দা সর্বানী মন্ডলের ছেলে ও শ্বশুর গুরুতর আহত হয় এই বিস্ফোরণে। তিনি জানান বাজি নিষ্ক্রিয় করার ব্যাপারে বারবার না করা সত্ত্বেও প্রশাসন তাদের কথা অমান্য করে অসুরক্ষিত ভাবে এই কাজ করেন। বিস্ফোরণে তার বাড়ির অ্যাসবেস্টসের চাল ভেঙে যাওয়ায় এরপর কোথায় যাবেন তিনি এই চিন্তায় তার মাথায় হাত।
এই ঘটনায় অর্জুন সিং বলেছেন এনআইএ তদন্ত করলে ঘটনাটির আসল সত্য সামনে আসবে। গার্গী চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন সরকারের উচিত দ্রুত ক্ষতিপূরণ দেওয়া এবং তিনি আরও বলেন তদন্ত করলে উঠে আসবে বাজি তৈরীর আড়ালের আসল সত্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…