২০২২ আইপিএলের আসরে ভরাডুবি হয়েছিল চেন্নাই সুপার কিংসের। রবীন্দ্র জাদেজার অধিনায়ক হওয়া থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ফিরে পাওয়ার মত কাহিনী ঘটেছিল চেন্নাই শিবিরে। যে কারণে ২০২২ আইপিএলে গ্রুপ পর্যায়ে থেকে বাড়ি ফিরতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের। তবে পরাজয়ের গ্লানি ভুলে আসন্ন ২০২৩ আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন রাঁচির প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে যে, মাথায় হেলমেট এবং পায়ে প্যাড পড়ে ২২ গজের ক্রিজে ঘাম ঝরাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরশুমে ব্যাট হাতে ধোনি ১৪টি ম্যাচ খেলে ৩৩.১৪ গড়ে মোট ২৩২ রান করেছিলেন। এমনকি ২০২২ আইপিএলে একটি অর্ধশত সহ ছয়বার অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরমেন্স করে চলেছেন তিনি। এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়কের তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি, তার নেতৃত্বে এখনো পর্যন্ত ৪ বার শিরোপা ঘরে তুলেছে চেন্নাই শিবির।
শুধুমাত্র আইপিএলেই সমাপ্তি নয়, মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর সর্বকালের সফলতম অধিনায়ক। পৃথিবীতে তিনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসি আয়োজিত ক্রিকেটের সব ক’টি ফরম্যাটে শিরোপা অর্জন করেছেন। ধোনির নেতৃত্বে, ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…