নিউজ

সুপারফাস্ট নাম দিয়ে ১৩০ টি ট্রেনের ভাড়া বৃদ্ধি করল রেল, জানুন কি সুবিধা পাবেন অতিরিক্ত

ট্রেনে ক্যাটারিং যাতে নিরাপত্তা বা অন্যান্য সুবিধায় কোন বদল আনা হয়নি, কিন্তু তবুও রেলের নিয়ম অনুযায়ী গড়ে ৫৬ কিলোমিটার বেগে চলা ট্রেনগুলিকে সময় সারণিতে সুপারফাস্ট হিসেবে দাবি করা হয়েছে। ‌ আর সেই কারণেই নতুন তকমা লেগেছে কয়েকটি ট্রেনের গায়ে। আর তার প্রভাবেই বৃদ্ধি পেয়েছে ভাড়া। যাত্রীদের অভিযোগ স্রেফ সুপারফাস্ট তকমা দিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যাত্রীরা।
এই মুহূর্তে দেশজুড়ে ১৩০টি মেইল এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট স্তরে উন্নীত করার কাজ শুরু করেছে ভারতীয় রেলওয়ে। সেই সঙ্গেই এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ট্রেনের এসি ১, এক্সিকিউটিভ ক্লাসে যাত্রী প্রতি ভাড়া ৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এসি ২,৩ ও চেয়ার কারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৪৫ টাকা করে এবং স্লিপার ক্লাসে যাত্রী প্রতি ৩০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একই সাথে পিএনআর বুকিং এর ক্ষেত্রে যাত্রীদের এসি ১ এ ৪৫০ টাকা, এসি ২ তে ২৭০ টাকা এবং এসি ৩ ও স্লিপার ক্লাসে ১৮০ টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে বলে জানাচ্ছে ভারতীয় রেলওয়ে। গত এক অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

এক্ষেত্রে উল্লেখ্য, ট্রেনের ক্যাটারিং কিংবা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোন অতিরিক্ত পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র গড়ে ৫৬ কিলোমিটার গতিবেগে চলা ট্রেনের গায়ে superfast তকমা লাগানো হয়েছে। সেই কারণেই বিভিন্ন ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেল গত ৪৫ বছর ধরে প্রায় একই গতিতে ট্রেন চালিয়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী গত ৪ দশকে মেইল এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ৫০ থেকে ৫৮ কিলোমিটার প্রতি ঘন্টাতে আটকে আছে।

তবে রাজধানী শতাব্দী এবং দুরন্তর মত ট্রেনের গড় গতিবেগ ৭০ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। দুঃখের বিষয় হলো ১৫ থেকে ২০ শতাংশ ট্রেন এখনো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। ‌ কেবলমাত্র ৬০ শতাংশ ট্রেন ১৫ থেকে ২০ মিনিট দেরিতে পৌঁছায়। তাই এই পরিস্থিতিতে, পরিষেবায় কোন উন্নতি না ঘটিয়ে এইভাবে ভাড়া বৃদ্ধি করা ভারতীয় রেলের ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026