খেলা

ইডেনে উপস্থিত থাকবেন ধোনি, তবে এক অন্য ভূমিকায়

২২-২৬ শে নভেম্বর ইডেন গার্ডেনে হতে চলা ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচে থাকছে অনেকগুলি চমক। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির ধারাভাষ্যকার হিসেবে অভিষেক। সেরকমই সম্ভাবনা রয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন এই ম্যাচটি স্মরণীয় করার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে তেমনই সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসও কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে।

সূত্রের খবর স্টার স্পোর্টস ভারতের সমস্ত প্রাক্তন অধিনায়ককে এই ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে আনতে চায়। ম্যাচের প্রথম দুদিন তাঁদেরকে সেইসব সোনালী স্মৃতি রোমন্থন করতে দেওয়ার জন্য স্টার স্পোর্টসের ভাবনা চিন্তা রয়েছে। সেই মর্মে বিসিসিআইকে তারা একটি চিঠিও দেয়। তাই ধারাভাষ্যকার হিসাবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে ধোনিকে আমন্ত্রণ পত্র গ্রহণ করতে হবে। যদিও এর আগে ধোনি কোনদিন ধারাভাষ্য দেননি তাই ইডেনে তাকে দেখা গেলে গোলাপি বলের টেস্ট ম্যাচ যে আরও আকর্ষণীয় হয়ে উঠবে সেকথা বলার অপেক্ষা রাখে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026