গতকালই জম্মু-কাশ্মীরে কর্মরত ১৩৩ জন শ্রমিক ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। আর তারা রাজ্যে পা রাখতে না রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বিরাট বড় ঘোষণা করলেন। রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যসচিবের সাথে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বৈঠকের পর ঘোষণা করে যে, ১৩৩ জন শ্রমিক যারা কাশ্মীর থেকে ফিরে এসেছে তাদের প্রতি জন পিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে।
জানা গিয়েছে, জম্মু-তাওয়াই এক্সপ্রেসে করে কাশ্মীর থেকে কলকাতা স্টেশনে আসেন কাশ্মীরে কর্মরত এই শ্রমিকরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওই শ্রমিকদের মধ্যে ১৩৩ জন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ৫ জন অসমের বাসিন্দা।
মুখ্যমন্ত্রী শুধু ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেনি। তিনি জানিয়েছেন, “এইসব শ্রমিকদের মধ্যে যাদের বাড়ি নেই তাদের রাজ্যের বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। এছাড়া তারা খাদ্যসাথী প্রকল্পে ২ টাকা করে চালও পাবেন। আর কোনো অসুবিধা থাকলে বাকিটা জেলা শাসকরা দেখে নেবেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…