image source : ANI
এতদিন দাক্তার, শিক্ষক, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের পর শেষমেষ পুলিশদেরও ধর্নায় বসতে হল বিচারের জন্য। রাজধানীর পুলিশ কর্মীদের বিক্ষোভে অসন্তোষের সৃষ্টি হয়েছে দিল্লী পুলিশের প্রধান কার্যালয়ে।
গত শনিবার, তিন হাজারি আদালতে আইনজীবিদের হাতে মার খাওয়ার পর সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় দিল্লী পুলিশের কর্মীরা। শনিবারে তিন হাজারি আদালতে গাড়ি রাখা নিয়ে আইনজীবি ও পুলিশদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে দুই পক্ষের মোট ২৮ জন আহত হয়। এই সংঘর্ষে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অনেক গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার বিচারের জন্যেই ধর্নায় বসেছে দিল্লী পুলিশ। তাদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে আইপিএস সংগঠন।
মঙ্গলবার সকালে সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় দিল্লী পুলিশরা। তাদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা ছিল, যেমন- হাও ইজ দ্য জোশ, রক্ষকদের বাঁচান। এছাড়াও পুলিশ কর্মীরা শ্লোগান দেয়, উই ওয়ান্ট জাসটিস, সিপি সাহাব বাহার আও।
দিল্লীর পুলির কমিশনার অমূল পট্টনায়ক দফতর থেকে বেরিয়ে আসেন ক্ষুব্ধ পুলিশ কর্মীদের শান্ত করার জন্য। তিনি বলেন, “আশা করি আপনারা এখন শান্তি বজায় রাখবেন। গত কয়েকদিন ধরে দিল্লী পুলিশদের জন্য এক কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আপনারা আগেও এমন পরিস্থিতিকে টপকে বেরিয়ে এসেছেন, এবারেও সেটাই করতে হবে। আপনারা আইনের রক্ষক, সুতরাং আইন রক্ষার কাজ আপনারা এবারেও করবেন এটাই আশা করছি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…