বলিউড হোক কিংবা টলিউড সব জায়গাতেই বছরের শুরু থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। একাধিক দম্পতি ইতিমধ্যেই বিয়ে সেরেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই টেলিভিশন জগতের দুই তারকা দম্পতি গাঁটছড়া বেঁধেছেন, ঈপ্সিতা-অর্ণব ও সুদীপ-অনিন্দিতা। অনিন্দিতা রায় চৌধুরী অর্থাৎ ধূলোকণায় তানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এবার মায়ের পরে ছেলে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। অর্থাৎ মৈনাক ব্যানার্জী বিয়ে করতে চলেছেন তার প্রেমিকাকে। চলতি মাসেই ঐশ্বর্য চৌধুরীর সাথে সাত পাকে বাঁধা পরতে চলেছেন অভিনেতা।
ধারাবাহিকে কয়েকদিন আগেই সাতপাকে বাঁধা পরেছেন তিনি। তবে এবার অনস্ক্রিন নয় অফস্ক্রিন বিয়ে করতে চলেছেন মৈনাক। তার হবু স্ত্রী ঐশ্বর্য কলকাতায় নয় থাকেন মুম্বাইতে। পেশায় একজন গাড়ির ডিজাইনার। তাদের প্রেমের শুরুটা একেবারে আর পাঁচটা বাঙালি প্রেমের মতই। পুজোর সময় একে অপরের সাথে দেখা হয়েছিল তাদের। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল তাদের প্রেমটা। গাড়ির প্রতি মৈনাকের আগ্রহ অনেকদিনের। সেই নিয়েই বেশিরভাগ সময় কথা হতো তাদের। তবে পরবর্তীকালে তারা একে অপরের প্রতি আকর্ষিত হন এবং ঠিক করেন একসাথে জীবন কাটাবেন। আসন্ন ১৮’ই ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন তারা।
অভিনেতা নিজেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিধি নিয়ম মেনেই বিয়ের পর্ব সারবেন তারা। বিয়ের পরে তিনি কলকাতায় নিজের কাজ চালিয়ে যাবেন, আর ঐশ্বর্য মুম্বাইতে ফিরে যাবেন। দূরত্ব বজায় রেখেই সম্পর্ক বজায় রাখবেন তারা। দূরত্ব তাদের প্রেম আরও গাঢ় করবে এমনটাই আশা রাখছেন অভিনেতা। বর্তমানে তিনি ‘ধূলোকণা’ ধারাবাহিকে তানের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও একাধিক ছবিতে ও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ‘বরবাদ’, ‘নায়িকার মতো’, ‘চুপকথা’, ‘মিসম্যাচ’ ইত্যাদির মতো একাধিক ছবিতে দেখা মিলেছে অভিনেতার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…