বহু প্রতীক্ষিত অর্থ বাজেট, আর ঠিক সেই দিনেই একধাপে ৯১.৫০ টাকা দাম কমলো বাণিজ্যিক সিলিন্ডারের। দিল্লিতে আজ থেকে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম করা হয়েছে ১৯০৭ টাকা। রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে চায়ের দোকান সবাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বেশ খুশি। ১৯ কেজি সিলিন্ডার এরা সকলেই ব্যবহার করেন, তবে সিলিন্ডারের দাম কমায় সবথেকে বেশি খুশি রেস্তোরাঁ মালিকরাই।
বছরের শুরুতেই যদিও এই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ১৯ তিনি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল প্রথমবার জানুয়ারি মাসে। সেই সময়ে প্রায় ১০২ টাকার আশেপাশে দাম কমানো হয়েছিল এই সিলিন্ডারের। সেই সময় ১৯৯৮ টাকা ৫০ পয়সার দাম করা হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের।
এবারে এই সিলিন্ডারের দাম আরো কমানো হয়েছে। এবারে একসাথে অনেকটাই দাম কমানোর ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগের থেকে অনেকটাই কম। এই মুহূর্তে, ভারতে বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ১৯০৭ টাকায়, যা আগের থেকে বেশ অনেকটাই কমেছে।
তবে, ১৪ কেজি কিংবা ৫ কেজি ও ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয় নি। রান্নার গ্যাসের দাম প্রতিমাসেই মোটামুটি ওঠানামা করলেও এই মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি রান্নার গ্যাসের দামের। বাজারে পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে এই দাম। এবারেও ঠিক একই কারণে মাসের শুরুতে দাম নির্ধারণ হলো সিলিন্ডারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…