নিউজ

কলকাতায় কংগ্রেসের নাগরিকত্ব বিল বিরোধী মিছিলে ধুন্ধুমার, গ্রেপ্তার কয়েকজন কংগ্রেস কর্মী

গতকাল লোকসভার পর রাজ্যসভায়ও পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বৃহস্পতিবার সেই বিলের বিরোধিতায় শহরে মিছিল করলো কংগ্রেস। আর এই মিছিল ঘিরেই তৈরি হয় উত্তেজনা। জানা যাচ্ছে, কংগ্রেসের মিছিল এদিন বিজেপির সদর দপ্তরের সামনে এলেই মিছিল থেকে মোদী বিরোধী স্লোগান উঠে। অভিযোগ এই স্লোগান উঠার পরেই বিক্ষোভের উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা।

নাগরিকত্ব বিলের বিরোধিতায় বৃহস্পতিবার দুপুরে পথে নামে কংগ্রেস। শুধু নাগরিকত্ব বিলই নয়, এরসাথে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলিযে নির্বাচনের দাবিও ছিল। যুব কংগ্রেস নেতা সাদাব খান বলেন, ‘নাগরিকত্ব বিল সংবিধান বিরোধী। বাংলায় এনআরসি হলে বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলোতে ভোট করা নিয়ে সরকার টালবাহানা করছে। এই দুটি বিষয় নিয়েই আজ আমাদের পথে নামা।’

এদিন মহম্মদ আলি পার্ক থেকে ওই মিছিল শুরু হয়ে কলকাতা কর্পোরেশন পর্যন্ত যাওয়ার কথা ছিল। মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয়ে মিছিল যখন বিজেপির রাজ্য দপ্তরের সামনে পৌঁছায় তখনই ঘটে অপ্রীতিকর ঘটনা। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও রোখা যায়নি অশান্তি।

কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপির রাজ্য দপ্তরের সামনে পৌঁছাতেই বিজেপি সমর্থকরা লাঠি, জলের বোতল ছোঁড়ে। তাতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়। বিজেপি কর্মীদের অভিযোগ মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, এবং কংগ্রেস কর্মীরাই প্রথম তাদের উপর হামলা চালানো হয়।

এই পরিস্থিতিতে চাঁদনি চোখের ই-মলের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তখন সেখানেই শুয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। এরপর পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন কে গ্রেপ্তার করে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026