নিউজ

ভারত সফর বাতিল বাংলাদেশের বিদেশমন্ত্রীর, CAB-এর সঙ্গে সম্পর্ক নেই জানাল ভারতের বিদেশমন্ত্রক

বৃহস্পতিবার দিল্লিতে বিদেশমন্ত্রক আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত দিল্লি আসছেন না। সূত্রের খবর, বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছে।

নতুন কোন দিনক্ষণ ঘোষণা না করায় জল্পনা বাড়ছে। নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ সংসদে পাস হওয়ায় মুসলিম প্রধান বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও ভারতের বিদেশমন্ত্রক সূত্রে তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের সঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক নেই জানিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ কারণে ভারত সফর স্থগিত করেছেন সে দেশের বিদেশমন্ত্রী। তিনি ১৬ ডিসেম্বর দেশের বিজয় দিবস উপলক্ষ্যে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। কাছাকাছি সময়ে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় অনেকেই সেটাকে কারণ হিসেবে দেখাতে চাইছেন। তবে এর সাথে সফর বাতিলের কোন সম্পর্ক নেই।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026