নিউজ

‘কংগ্রেসের কথায় বিভ্রান্ত হবেন না’ উত্তর পূর্বের মানুষের প্রতি শান্ত থাকার আর্জি প্রধানমন্ত্রীর

 নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর থেকেই উত্তাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলো। অসম, ত্রিপুরার পরিস্থিতি অগ্নিগর্ভ। ইন্টারনেট পরিসেবা বন্ধ রয়েছে দুই রাজ্যে। ইতিমধ্যে আক্রমণ নেমে এসেছে বিজেপি জনপ্রতিনিধিদের উপর। উত্তর পূর্বের মানুষের প্রতি পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঝাড়খণ্ডের ধানবাদের জনসভা থেকে উত্তর পূর্বের মানুষদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে জানাতে চাই উত্তর পূর্বের রাজ্যগুলোর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য কোন কিছুই এই বিল দ্বারা প্রভাবিত হবে না।

কেন্দ্রীয় সরকার সব সময় রাজ্য সরকারের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায়।’ এরপরই তিনি যোগ করেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে।’ মানুষের কাছে ওদের ফাঁদে পা না দেওয়ার আবেদন রাখেন তিনি। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে এসে এ দিনের সভা থেকে প্রধান বিরোধী কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026