লোকসভা ও রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তারপর উত্তাল উত্তর পূর্বের রাজ্যগুলো। বিজেপি বিরোধী উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে অসমে বিজেপি ও সহযোগী জনপ্রতিনিধিদের উপর নেমে এসেছে জনরোষ। এই জনরোষকে কাজে লাগাতে মাঠে নামছে তৃণমূল কংগ্রেসও।
জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জেলাস্তরের সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪ টায় তৃণমূল ভবনে এই বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।
এনআরসি বিরোধিতাকে কাজে লাগিয়ে উপনির্বাচনের ফসল ঘরে তুলেছে তৃণমূল। এবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে মাঠে নামতে চলেছে তৃণমূল। ঠিক কোন কৌশলে নাগরিকত্ব বিলের বিরোধিতাকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে তা জানাতে দলীয় নেতৃত্ব ও সাংসদ-বিধায়কদের বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…