বিনোদন

পুত্র সন্তানের জন্ম দিলেন দিয়া! জটিল সমস্যার জেরে সময়ের আগেই হয়েছে ছোট্ট অভ্যান

মা হলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে আজ নয়। দুমাস আগে মা হয়েছেন। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ছেলের জন্মের দুমাস পর বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালেন দিয়া।

তবে ভাবছেন তো দুমাস আগে এই সুখবরটি ভাগ করেননি দিয়া আর ভৈরব। আসলে দিয়ার সময়ের আগেই ছেলের জন্ম দেন। দিয়ার কিছু শারীরিক কমপ্লিকেশন দেখা দেওয়ায় ইমার্জেন্সি সি-সেকশন করতে হয় দিয়া মির্জার। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় গত দু মাস ছোট্ট একরত্তিকে রাখতে হয়েছিল নিওনেটাল আইসিইউ-তে। হাসপাতালের নবজাতক আইসিইউতে নার্স ও চিকিৎসকদের অক্লান্ত যত্নে রাখা হয়েছিল।

দিয়া আরো জানান,”গর্ভাবস্থায় হঠাৎ অস্ত্রোপচার এবং এর পরে খুব মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সেপসিস হওয়ার সম্ভাবনা ছিল, যা থেকে প্রাণঘাতীও হতে পারতো। আরো বলেন সকল চিকিৎসকেদের সময়োপযোগী যত্ন নিয়ে জরুরি সি-সেকশনের মাধ্যমে তাঁদের শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করেছেন বলে।”এই দম্পতি ছেলেকে ভালোবেসে নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি।

ছোট্ট ছেলের ছোট্ট হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে দিয়া লেখেন, ‘এই ছোট্ট মানুষটা যখন দেখি বিষ্ময়ে ভরে যায় মন। ওর থেকেই শিখি এই বিশাল দুনিয়ার নিয়মকে ভরসা করা, অভিভাবক হওয়ার অনুভূতিকে কুর্নিশ জানাই। বিনয়ী হওয়াও ওই আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ছোট্ট অভ্যানকে কোলে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ওর দাদু-দিদা এবং বড়দিদি। দ্রুত ও সবার কাছে বাড়ি ফিরবে।

নিজের সকল অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন,অনেকেই হয়তো ভাবছেন দুমাস এই খবর কেন প্রকাশ করিনি।আমাদের শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের জন্য আমি বলতে চাই, আপনাদের উদ্বেগের বিষয় আমরা অবগত ছিলাম। যদি এই খবরটি আরও আগে শেয়ার করা সম্ভব হত, তবে আমরা তাই করতাম। আপনাদের সমস্ত ভালোবাসা, আলো, বিশ্বাস এবং প্রার্থনার জন্য ধন্যবাদ”। এই সুখবর শেয়ার করার সাথে সাথে অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, মালাইকা আরোরা, আলিয়া ভাট, করিশ্মা কাপুর, মাসাবা গুপ্তা, সহ বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানালেন। অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য,বৈভব রেকির সাথে ২০২০ সালে ডেট করা শুরু করেন। ২০২১ সালে নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী দিয়া মির্জা ও বৈভব রেখি। তবে খুব জাঁকজমক করে নয়,বরং বাড়ির সদস্য আর নিজের খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে বিয়ে। মহিলা পুরোহিতের আশীর্বাদ নিয়ে বিয়ের গাঁটছাড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের দেড় মাসের মাথায়
গত ১ এপ্রিল সোস্যাল পোস্ট করে সকলকে নিজেরঅন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026