‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র দীপু ওরফে রোহন ভট্টাচার্য। রাত ৮ঃ৩০ টা বাজলে টেলিভিশনের পর্দাতে হাজির হয়ে যায় সকলের অপু আর দীপু। যদি অপু ডিটেকটিভ হয় তাহলে দীপুর হয় অ্যাসিস্টেন্ট। অপুর সব বিপদে আগলে রাখে দীপু। দীপুর ইচ্ছে বড় অফিসার হোক অপু।
দীপু বাবু সবসময় চোখে হারায় অপুকে৷ অপুও তাই৷ একে অপরকে ভালোবাসলেও মুখে কখনও সে কথা কখনো প্রকাশ করেনা। এমনকি অপুর বাড়ির সবাইকে শ্রদ্ধা করে তাই তো শ্বশুরবাড়িতে গিয়েও গরিব শ্বশুরের পাশে দাঁড়ায় দীপু৷ এক কথায় একেবার আদর্শ বাঙালি ছেলের ভূমিকায় দীপু ওরফে রোহন৷ তাই জন্য দীপু এখন সকলের প্রিয় জামাইও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি গিয়ে দুই প্রিয় শালার সঙ্গে গ্রামের রাস্তায় নাচ শুরু করে দেন দীপু। আর প্রিয় জামাইবাবুকে শালারা আনন্দে আত্মহারা। গ্রামের রাস্তায় জমিয়ে নাচ আদুরে জামাই দীপুর। আর নাচের মুভস ও দেখার মতো। না না ধারাবাহিকের মধ্যে নাচেননি দীপু। শ্যুটিং এর ফাঁক পেয়ে নাচতে শুরু করেন তিন বন্ধু। এই নাচের শর্ট ভিডিও নিজেই দীপু ওরফে রোশন শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ক্যপাশানে লিখেছেন, ‘কেউ কি আমার সাথে নাচবে’? বহু নেটিজেন শান্ত শিষ্ট দীপুর এই নাচ দেখে প্রশংসা করেছেন। এই রিল ভিডিয়োতে লাইকের বন্যা বয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই রিল ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…