বিনোদন

প্রথম জামাইষষ্ঠীতে দীপঙ্করের জন্য স্পেশাল মেনু, শাশুড়িকে উপহার দিলেন ডার্ক চকলেট

কৌশিক পোল্ল্যে: প্রথম জামাইষষ্ঠী বলে কথা, একটু আড়ম্বর না থাকলে কি চলে! তবে সবটাই মাটি করে দিয়েছে এই লকডাউন। তবু বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের রান্না খাওয়া বাদ যাবে কেন? তাই অভিনেত্রী দোলন রায়ের মা তার জামাইয়ের জন্য রান্না করে পাঠিয়ে দিলেন স্পেশাল মেনু।

লকডাউনে প্রত্যেকেই গৃহবন্দি কাজেই শ্বশুড়বাড়ি যাওয়া যাবে না কোনোমতেই, তাই নতুন জামাইয়ের জন্য এমনটাই আয়োজন দোলনের মায়ের। জামাইও শাশুড়ির প্রতি খুব কেয়ারিং, ভালোবেসে তার জন্য পাঠালেন ডার্ক চকলেট, রিটার্ন গিফট হিসেবে। এসপিডিসহ নানান শারীরিক সমস্যা থাকায় মিষ্টি একেবারেই খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন দীপঙ্কর তাই শাশুড়ি রাঁধলেন তার প্রিয় পদ মটনকষা। সেটিই তৃপ্তি করে খেলেন অভিনেতা।

নানান বাধাবিপত্তি পেরিয়ে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বছর ৭৫এর দীপঙ্কর ও ৪৯এর দোলন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবছরই সম্পন্ন হয় তাদের শুভবিবাহ, বিয়ের পর চুটিয়ে সংসার করছেন দুজনেই। এটিই তাদের প্রথম জামাইষষ্ঠী। দুর থেকে হলেও দোলনের মা সবটুকু দায়িত্ব নিজহাতে পালন করলেন মেয়ে জামাইয়ের জন্য।

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় জর্জরিত দীপঙ্কর বিয়ের পরদিনই অসুস্থ হয়ে পড়েন যদিও তারপর চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ইদানিং পর্দায় খুব একটা কাজ করতেও দেখা যায় না তাকে, অন্যদিকে দোলন ‘আলো ছায়া’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ন চরিত্র অভিনয় করেন। লকডাউনে বন্ধ সবটুকুই, এর মেয়াদ শেষ হলেই খুলবে স্টুডিওপাড়ার দরজা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026