নিউজ

সামনে একুশের ভোট, তার আগে আত্মপ্রকাশ করল ব্রাত্য বসুর ‘ডিকশনারি’

কলকাতা: প্রায় দশ বছর পর সিনে জগতে (Film Industry) আবার পরিচালনা করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। বিধানসভা ভোটের (Assembly Election) আগেই সিনেমার প্রিমিয়ার করেলন তিনি। দর্শকদের সামনে পরীক্ষায় বসলেন তৃণমূলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তৈরি করলেন বুদ্ধদেব গুহর (Buddhadeb Guha) দুটি ছোটগল্প অবলম্বনে বাংলা ছবি ‘ডিকশনারি’ (Dictionary)। বুদ্ধদেব গুহর দুটো ছোটো গল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’-র ভিত্তিতে এই ছবি।

এই ছবিতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এই প্রথম ব্রাত্য বসুর পরিচালনায় কাজ করলেন তিনি। আর তার সঙ্গে  জুটি বেঁধেছেন  আবির চট্টোপাধ্যায়। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাদের। এছাড়া রয়েছেন মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ। ‘বাবা হওয়া’ গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা মোশারফ করিমকে। অভিনেতা মোশারফ এ প্রসঙ্গে  বলেছেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জি, সেল্ফমেড ম্যান। শূন্য থেকে উঠে আসা মানুষ। ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, তা নিয়ে দ্বন্দ্ব।’

শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা, বোলপুর, কলকাতাতে এই ছবির শুটিং করা হয়েছে। এই ছবির দুটি ভাগ আছে। প্রথম ভাগে অভিনয় করছেন পৌলমী বসু ও মোশারফ করিম। আর দ্বিতীয় ভাগে থাকছেন আবির-নুসরত- পরম। পেশায় ব্যবসায়ী মকর বেশি দূর পড়াশোনা না করলেও নিজের ছেলেকে পড়াশোনা করাতে চান। স্বপ্ন দেখেন স্বচ্ছন্দে জীবনযাপন করার, তবে গল্প কোথায় মোড় নেয়, সেটা দেখতে হলে এই ছবি হলে গিয়ে দেখতেই হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026