রাজ্য

ব্রেকিং নিউজ! দল ও পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছ দলবদল ইস্যু। প্রায় প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়ছেন ও বিজেপিতে যোগদান করছেন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের ভাঙ্গন রোখার চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারছেন না তিনি। এবার দলের প্রতি বিদ্রোহী হয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকা ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। তিনি একই সাথে দল ও পদ দুই ছেড়েছেন। তাহলে এবার বঙ্গ রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে অন্যান্য নেতাদের মতো এবার কি দীনেশ ত্রিবেদী গেরুয়া রঙে রঞ্জিত হবে?

আজ অর্থাৎ শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেছেন, “দলের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। আমি এরাম ভাবে কাজ করতে পারছিলাম না। আমি আমার অন্তরত্মার কথা শুনেছি।” এছাড়াও কিছুদিন আগে করোনাকালে দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছিল। তার থেকে এখন জল্পনা উঠছে এবার দীনেশ ত্রিবেদী কি মোদি মন্ত্রে মুগ্ধ হলেন? এছাড়াও তিনি আজ দল ছাড়ার সময় বলেছেন, “আমি আমার মনের কথা শুনছি। সীমিত কোন রাজনৈতিক দলের দায়রায় থেকে আমার কাজ করা আর সম্ভব হচ্ছে না।”

প্রসঙ্গত, প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে সে দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছে। শুভেন্দু অধিকারী পরপর একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে নাম লিখেছিল। কিছুদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়া প্রমুখরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। এবার বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা চলছে যে দীনেশ ত্রিবেদী পদ ও দল ছেড়ে দেওয়ার পর এইবার কি তিনি বিজেপিতে যোগদান করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026