জীবনযাপন

জানেন কলার খোসা ব্যবহার করলে মিলবে এইসব রোগ থেকে মুক্তি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমাদের প্রতি দিনের খাদ্য তালিকায় কলা অবশ্যই থাকে। কলা অধিক পটাশিয়াম যুক্ত বলে রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটি ফল। কলা খেয়ে কলার খোসাটা আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি কলার খোসায় কত গুণ আছে? বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আপনি এই কলার খোসাকে। জেনে নিন পাকা ও কাঁচা কলার খোসার এমনই কিছু ব্যবহার-

১. ব্রণের সমস্যায়ঃ ব্রণ দূর করতে সাহায্য করে কলার খোসা। কলার খোসার ভিতরের অংশ ব্রণের উপর ঘষতে থাকুন। কয়েকদিন এই কাজটি করুন, ফলাফল দেখতে পাবেন নিজের চোখেই।

২. মশা বা পোকামাকড়ের কামড়ের জ্বালা থেকে মুক্তি পেতেঃ মশা বা পোকামাকড়ের কামড়ের ফলে ত্বকে জ্বালা হলে কলার খোসার ভিতরের অংশটা ওই স্থানে ঘষুন। জ্বলুনি কমে যাবে সাথে সাথেই।

৩. দাঁত সাদা করতেঃ যাদের দাঁত হলদেটে ধরণের তারা কলার খোসার ভিতরের অংশটা দাঁতে ঘষুন। এর কিছুক্ষণ পর টুথপেষ্ট দিয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন এমন করুন, আপনার দাঁত হয়ে উঠবে একদম ঝকঝকে সাদা।

৪. খাবার হিসেবেঃ কাঁচা কলার খোসা খাবার হিসেবেও ব্যবহার করা যায়। খোসার উপরের আঁশটা ফেলে দিয়ে কুচি কুচি করে নিন। এরপর এটা ভাঁপিয়ে নিয়ে, এর সাথে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ, রসুন ও সরিষার তেল দিয়ে বেটে নিন।

৫. জুতা চকচকে করে তুলতেঃ হাতের কাছে পালিশ না থাকলেও আর চিন্তা নেই। কলার খোসা দিয়েই চমৎকার পালিশ করে নিতে পারেন আপনার জুতো। পাকা কলার খোসার ভেতরের অংশটা দিয়ে জুতোর ওপরে ঘষুন ৫ মিনিট। নিজেই দেখবেন যে চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতো।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026