নিউজ

বিরাট খবরঃ এইসব কর্মীদের বাড়ানো হল বেতন!

অরূপ মাহাত: বেতন বৃদ্ধি নিয়ে বারবার আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। খুব সম্প্রতি উস্থি নামক একটি শিক্ষক সংগঠনের জোরদার আন্দোলন ও অনশন কর্মসূচির পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তারপরই প্রশ্ন ওঠে, তাহলে অন্যান্য শিক্ষকদের বেতন বাড়বে না কেন? সেই প্রশ্নের উত্তরে রাজ্য সরকার বরাবর নীরব থাকলেও, এবার উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়িয়ে একটা বার্তা দিতে চাইছে রাজ্য প্রশাসন।

এমনিতেই গত লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকে কোনঠাসা রাজ্যের শাসক দল। তারপর বিভিন্ন সংগঠনের লাগাতার আন্দোলনে এই কিছুটা ব্যাকফুটে রয়েছে মমতা ব্রিগেড। বিভিন্ন জেলায় দলীয় কর্মীরা হয় দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছে নয়তো রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। মানুষের মনে ক্ষোভও বাড়ছে তৃণমূলের বিপক্ষে। এমন অবস্থায় উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়িয়ে কিছুটা হলেও পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর একটি নির্দেশিকা জারি করেন। যেখানে বলা হয়েছে, ‘প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা যাঁরা ২ বছরের ডিএড কোর্স করেছেন তাঁরা বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন।’ এ বিষয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানান, ‘বহু আন্দোলনের পর ডিএড কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু হচ্ছে। আমাদের আন্দোলন সফল হয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026