এবার ছোট পর্দায় দেখা গেল টলিউডের রুপোলি পর্দার নায়িকাদের। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এর একটি বিশেষ পর্বে এসেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat jahan), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), পায়েল সরকার (Payel sarkar)। ‘দিদি নং 1’ সঞ্চালনা করেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। জি বাংলার ফেসবুক পেজে এই বিশেষ পর্বের প্রোমো শেয়ার করে ক্যাপশন দিয়ে লেখা হয়েছে, ‘দিদি নং 1’-এর মঞ্চে সেলিব্রিটি দিদিদের চড়ুইভাতি।
প্রোমোতে দেখা গেছে, ‘দিদি নং 1’-এর মঞ্চে টলিউডের নায়িকা দিদিদের জন্য ছিল হরেক রকম খেলার আয়োজন। এমনকি বাদ যায়নি নাগরদোলায় চড়াও। শৈশবে নাগরদোলায় চড়ার অভিজ্ঞতা মনে পড়ে গিয়েছিল নায়িকা দিদিদের। মেয়েবেলার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলেন নুসরত, তনুশ্রী, পায়েল, মিমিরা। এর মধ্যেই উঠে এল মিমির বিয়ের কথা। তাঁর প্রিয় বান্ধবী নুসরত জানালেন, তিনি মিমির জন্য এমন একজন পাত্র খুঁজছেন যাঁর লুক ইন্টারন্যাশনাল হলেও মনে-প্রাণে তিনি হবেন বাঙালি। ‘দিদি নং 1’-এর নায়িকা স্পেশ্যাল পর্ব জমে উঠেছিল অনীক ধর(Anik Dhar)-এর গান ও অভিনেতা কাঞ্চন মল্লিক (kanchan Mullick)-এর হাস্যকৌতুকে।
‘দিদি নং 1’-এর মঞ্চে মিমির পরনে ছিল সবুজ রঙের গর্জাস সালোয়ার কামিজ। নুসরত পরেছিলেন নীলাম্বরী শাড়ি। পায়েল পরেছিলেন হলুদ রঙের গাউন। কালো রঙের ডিজাইনার ব্লাউজের সঙ্গে ইন্দো-ওয়েষ্টার্ন স্টাইলে শাড়ি পরেছিলেন তনুশ্রী। কিন্তু বিভিন্ন রঙের সুতোর কারুকার্য করা কালো শিফন শাড়ি ও ফুলস্লিভ কালো ব্লাউজে সমস্ত আলো শুষে নিলেন রচনা। আরও একবার তিনি প্রমাণ করে দিলেন দিনের শেষে তিনিই আসল ‘দিদি নং 1’।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…