বিনোদন

ওহ লাভলি! প্রথমবার টেলিভিশন পর্দাতে জুটিতে, ‘লাটাই তো আমার হাতে’, বললেন মদনপত্নী

মদন মিত্র মানেই রাজনীতির পেজে মুচমুকচে খবর। বাংলার রাজনীতির কুল সুপারস্টার বললে কিছু কম নয়। রঙিন মেজাজের কামারহাটি বিধায়ক মদন মিত্রকে নিয়ে চর্চা কখনই কম হয় না। রাজনীতির ময়দানে তিনি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই তাঁকে নিয়ে চর্চা চলে রাজনীতির বাইরে টলিপাড়াতে। বেশিরভাগ সেলিব্রেটির প্রিয় মানুষ হলেন মদন মিত্র। মদন বাবুর মহিলা অনুগামী সংখ্যা নেহাত কম না। কখনও জিম থেকে ‘কুল’ লুকে ছবি পোস্ট করেন তো কখনী সহজ সরলভাবে নিজের মতো করে গান বাঁধেন।

টলিপাড়ায় এখন মদন বাবুর বেশ কদর। তবে কখনো মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকে কখনো কেউ সেভাবে পর্দাতে দেখা যায়না। লাইমলাইট থেকে সর্বদা দূরে থাকা অর এবার ক্যামেরার সামনে দাঁড় করালেন সকলের প্রিয় দিদি রচনা। জি বাংলার এই সঞ্চালিকার হিট গেম শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ধরা দিলেন সস্ত্রীক মদন মিত্রর। যা দেখে সকল দর্শকরা বলছেন ‘ওহ লাভলি’। রচনার ডাকেই সাড়া দিয়ে প্রথমবার স্ত্রী কে সাথে নিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গেল। সত্যি কথা বলতে গেলে এই অসাধ্যসাধন বোধহয় রচনার পক্ষেই সম্ভব।

একদিকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে অন্যদিকে এগিয়ে আসছে ক্রিস্টমাস আর বর্ষ বরণ। তাই সকলে এখন ব্যস্ত পিকনিক করতে। তাই সকলের মতোই দিদি নাম্বার ওয়ানেও চলছে এখন জমজমাট পিকনিক স্পেশাল পর্ব। আর এই সিজনের এক বিশেষ পর্বে এবার রচনা বন্দোপাধ্যায়ের ডাক পেয়ে উচ্ছ্বসিত মদন আর অর্চনা দেবী। তবে এদিন খানিকটা অভিমান করেই মিষ্টি অনুযোগের সুরে মদনবাবু বলেন , ‘অপেক্ষায় ছিলাম, কবে রচনার শো-তে ডাক পাব! অভিমানও হত, রাজনীতি করি বলেই কি আমাদের ডাকেন না রচনা? আজ আর আমার কোনও অভিমান নেই!’

রসিকতার দিক থেকে স্বামীর থেকে কম যান না অর্চনাও। তাঁকে সঞ্চালিকা রচনা মজা করেই প্রশ্ন করেন, ‘দাদার চারপাশে এত সুন্দরীদের ভিড়। আপনি কখনও থাকেন না। ভয় হয় না?’’ উত্তরে অর্চনার সটান জবাব, ‘ঘুড়ি যতই উড়ুক, লাটাই তো আমার হাতে!’ এরপরেই সঙ্বাংলা রাজনীতির কালারফুল বিধায়কের মুখে শোনা যায় সেই বিখ্যাত সংলাপ, ‘ওহ! লাভলি…।’

উল্লেখ্য মদন মিত্র ছাড়াও এই বিশেষ পর্বে থাকবেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ও। তিনিও সঞ্চালিকা রচনার প্রশংসায় পঞ্চমুখ৷ তিনি আবার রসিকতা করে বলেন ‘এত সুন্দরী নায়িকা। আমি রচনার অন্যতম গুণমুগ্ধ। ওই জন্যেই রচনা নামের মেয়েকেই বিয়ে করেছি!’ এই দুই শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি এই পর্বে থাকবেন সস্ত্রীক শিবাজি চট্টোপাধ্যায় এবং রাঘব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন নচিকেতাও। আগামী ২১শে ডিসেম্বর টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই বিশেষ পর্বটি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026