ভাইরাল & ভিডিও

সঞ্জনার মেয়েকে কোলে নিয়ে সারেগামাপার মঞ্চে বেসুরো গান গাইলেন সারা আলি খান, ভাইরাল ভিডিও

‘সারেগামাপা’ জি টিভির অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এই রিয়্যালিটি শো বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ‘সারেগামাপা’র এই সিজনে মূল তিন বিচারক আসনে রয়েছেন শঙ্কর মহাদেভান, বিশাল দাদলানি ও হিমেশ রেশমিয়া। প্রতি সপ্তাহেই সারেগামাপার মঞ্চে থাকে নতুন নতুন চমক। এবছর সারেগামাপায় অংশগ্রহণ করেছেন একাধিক বাঙালি প্রতিযোগিরা। এই মুহূর্তে ‘সারেগামাপা’র মঞ্চে অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হলেন সঞ্জনা। সম্প্রতি তার একরত্তি মেয়েকে কোলে নিয়ে গান গাইলেন সারা আলি খান। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।
Video

সম্প্রতি ‘সারেগামাপা’র মঞ্চে নিজের আসন্ন ছবি ‘আতরাঙ্গি রে’র প্রচারের জন্য এসেছিলেন অভিনেত্রী সারা আলি খান। বর্তমানে বলিউডের প্রথম সারির জনপ্রিয় উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সারা অভিনীত আসন্ন ছবিতে তার সাথে অভিনয় করছেন অক্ষয় কুমার ও দক্ষিণী অভিনেতা ধনুশ। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। অভিনেত্রীর আসন্ন এই ছবি ওয়েব প্ল্যাটফর্মে (ডিজনি + হটস্টার এইচডি) মুক্তি পেতে চলেছে, তা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে দর্শকদের উদ্দেশ্যে। সম্প্রতি সেই ছবির প্রচারে এসেই সারেগামাপার মঞ্চে সারা আলি খান বেসুরো কন্ঠে গান গাইলেন মজার ছলেই।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারা আলি খান সারেগামাপার প্রতিযোগী সঞ্জনাকে জিজ্ঞাসা করে তার মেয়ে তৃপ্তিকে কোলে নিলেন। এরপর এই অভিনেত্রী ঐ একরত্তিকে কোলে নিয়ে মাইক হাতে নিজের জায়গায় বসেই বেসুরো কন্ঠে ‘তেরে লিয়ে হাম হে জিয়ে’ গানটি গাইলেন। অভিনেত্রীর গান শুনে বিশাল দাদলানি নিজের জায়গায় বসে হেসে ফেলেছিলেন। অন্যদিকে শঙ্কর মহাদেভান তৃপ্তির উদ্দেশ্যে মাইক হাতে নিয়ে বলেন ‘তৃপ্তি তুমি ভয় পেয়ো না’, বিচারকের এমন কথা শুনে মঞ্চে উপস্থিত সকলেই হেসে ফেলেন। এই পুরো ঘটনাটিই ঘটেছে একেবারে মজার ছলে, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এই রিয়্যালিটি শোয়ের অনুরাগীরা এবং অভিনেত্রীর অনুরাগীরা বেশ মজাই পেয়েছেন এটি দেখে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026