নয়াদিল্লিঃ এই প্রথম সংসদে অন্তঃসত্ত্বাদের জন্য ডায়েট চার্ট পেশ করলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি সংসদে অন্তঃসত্ত্বাদের জন্য আদর্শ ডায়েট চার্ট পেশ করলেন। সংসদ সদস্যরা এই চার্ট অনুযায়ী “পোষণ অভিযান” তাঁদের কেন্দ্রে কেন্দ্রে শুরু করবেন বলে আশা স্মৃতি ইরানির। আইসিএমআর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও নানা বিশেষজ্ঞ দ্বারাই তৈরি করা হয়েছে এই ডায়েট চার্ট।
অন্তঃসত্ত্বার খাবারে রোজ থাকতে হবে ভাত, রুটি, তেল, ঘি, মাখন, গুড় এবং চিনি। এছাড়া রাখতে হবে সবজির বীজ, দুধ, দই, ডাল, ডিম, মাছ ও মাংস। ফল, সবুজ পাতার শাকসবজি, শস্যমূল ইত্যাদিও থাকবে। এনার্জি সমৃদ্ধ খাবার থাকবে ২২১৩.৪৬ ক্যালোরি এবং প্রোটিন থাকবে ৭৪.৬ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার। আমিষ খাবারে ২১৬৭.৪৬ কিলো ক্যালোরি এনার্জি এবং প্রোটিন থাকবে ৭৪.৫ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার।
গত নভেম্বরে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা স্মৃতিকে অনুরোধ করা হয়েছিলো, অন্তঃসত্ত্বাদের জন্য একটি আদর্শ ডায়েট চার্ট তৈরি করতে এবং সেটি সব লোকসভা সদস্যদের হাতে পৌঁছে দিতে। আর সেই নির্দেশ মতোন স্মৃতি ইরানি মঙ্গলবার সংসদে পেশ করেছেন ওই ডায়েট চার্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…