নিউজ

করোনা পরিস্থিতিতে বিধ্বস্ত দশা ভারতের, চিন্তার ভাঁজ দরিদ্রদের কপালে

ভারতঃ করোনা আবহে থমকে গেছে বিশ্ববাসীর জীবন। তারমাঝে ভারতের অর্থনীতির পুরো বেহাল দশা। চলতি বছরের তৃতীয় মাস থেকে চলা কড়া লকডাউনে চাকরি হারিয়েছেন বহু মানুষ। বন্ধ ছিলো বহু দোকান , বাজার , শপিং মল, রেস্তোরা এবং নানা প্রতিষ্ঠান। এমনকি আনলক-৪ এ এক এক করে সব খুললেও আগের থেকে কমেছে মানুষের আনাগোনা। দেশে খাদ্যের মূল্যবৃদ্ধি এখনও ৯.০৫ শতাংশ।

আগের মতন সরবরাহ ও জোগানের ঘাটতি এখনও স্বাভাবিক হয়নি, কমেনি বিভিন্ন পণ্যের দাম। দেশের বহু মানুষ চাকরি হারিয়ে রীতিমত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সেখানে আবার আবহাওয়ার পরিবর্তনে ফলনের ক্ষতির আশঙ্কাও থেকেই যাচ্ছে। যার ফলে আবার বাড়তে পারে জিনিসপত্রের দাম। যেমন মাঝেই মাঝেই বাড়ছে ডিম, আলু এবং পেঁয়াজের দাম। সেখানে অনেক ক্ষেত্রেই হাতছাড়া দাম মাছ এবং মাংসের।

রিজার্ভ ব্যাংক ও তাদের সাম্প্রতিক বার্ষিক রিপোর্টে উল্লেখ করে জানিয়েছে “সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মিত বৃষ্টিপাত, ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে জলবায়ুর পরিবর্তন কৃষির উপর বিরূপ প্রভাব ফেলেছে”।  এসবের মাঝেই আরো নিষ্পেষিত  হচ্ছে কোটি কোটি শ্রমিক, নিম্ন আয়ের দিন আনা দিন খাওয়া মানুষ। কারণ একেই করোনায় তাদের নেই কাজ অন্যদিকে জিনিসপত্রের দাম তাদের রোজকার চিন্তার কারণ।

প্রসঙ্গত, লকডাউনের জেরে এদেশে যে পরিযায়ী শ্রমিকদের সংকট তৈরি হয়েছিল, যার জেরে এক ধাক্কায় প্রচুর শ্রমিকের মৃত্যুও হয়েছে। কিন্তু তার নথিও নেই সরকারের কাছে। এমনকি নিজেদের পরিস্থিতি আর হাল ফেরাতে শহর, রাজ্য থেকে ভিন রাজ্যে আবার ছুটে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026