রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ দেখা গেল। NRC নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই বলে আসছেন তার সরকার আসার পর NRC নিয়ে কোনো প্রসঙ্গই ওঠেনি অথচ রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ এই নিয়ে হুমকি দিয়েই চলেছেন।
তার মতে, প্রয়োজন পড়লে NRC হওয়া উচিত। অসম সরকার যদি চালু করতে পারে তবে বাংলাতে হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয় বলে তিনি দাবি করেছেন। বাংলায় অনুপ্রবেশ কারীর সংখ্যা বেশি তাই এখানে NRC হলে অসুবিধে কিছু নেই। কবে এটি চালু তা অবশ্য তিনি স্পষ্ট করে বলেননি।
আরও পড়ুন : “সময় এসে গেছে ‘টুকড়ে টুকড়ে বাহিনী’কে শাস্তি দেওয়ার” : অমিত শাহ
দিলীপ ঘোষ যখন এর পক্ষে কথা বলছেন তখন স্বয়ং প্রধানমন্ত্রী উল্টো সুরে কথা বলছেন। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেন, “কেন্দ্র- রাজ্যের মতের মিল নেই, এক এক সময় বিজেপি এক এক কথা বলছে এদের সাধারন মানুষ কিভাবে বিশ্বাস করবে?”
শুধু দিলীপ ঘোষই না রাহুল সিনহাও নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করেন। তিনি হুমকি দিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী CAA মানেন না যেমন, তেমনই আমরাও ওনাকে মানিনা।উনি যেভাবে বাংলাদেশিদের পক্ষে কথা বলছেন, তাতে ওনাকেই আগে দেশ ছেড়ে যেতে হবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…