ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সুস্বাদু মিষ্টি এই ফলটি সকলের কাছেই প্রিয়। শুধু স্বাদেই নয় পেয়ারাতে রয়েছে আরো অনেক গুণ। এই ফলটি কাঁচা বা পাকা দুই সকলের প্রিয় এবং উপকারী। প্রতিদিন একটি পেয়ারা খেলে শরীরের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। বিভিন্ন দেশে গবেষণা করে এটি জানা গেছে। পেয়ারা অনেক সস্তায় পাওয়া যায়, সকলের সাধ্যের মধ্যে। তাই প্রতিদিন একটি পেয়ারা খাওয়া যেতেই পারে। জেনে নিন পেয়ারা খেলে কি কি উপকার পাওয়া যাবে-
১) দৃষ্টি শক্তি ভালো রাখে: পেয়ারাতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
২) ত্বকের সমস্যা দূর করে: পেয়ারাতে জলের পরিমাণ থাকে বেশি। তাই পেয়ারা খেলে ত্বক সুস্থ থাকে। পেয়ারাতে সমৃদ্ধ ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যু সুরক্ষা করে।
৩) চুল পড়া রোধ করে: প্রতিদিন একটি পেয়ারা চুল পড়া রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
৪) মস্তিষ্কের সুরক্ষা করে: পেয়ারার মধ্যে থাকা নানা ভিটামিন আমাদের মস্তিষ্ককে রক্ষা করে।
৫) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে।
৬) মাংসপেশি শিথিল করে: পেয়ারাতে উপস্থিত ম্যাগনেসিয়াম আমাদের নার্ভ ও মাংসপেশি শিথিল রাখতে সাহায্য করে।
৭) ওজন কমাতে সাহায্য করে: পেয়ারা রক্তের চিনির মাত্রা কে কমায়। এছাড়া পেয়ারাতে রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…