খেলা

বিশ্বকাপ উপলক্ষ্যে কমবে মদের দাম!

রক্ষণশীল কাতারে প্রকাশ্যে মদ পান ও বিক্রি নিষিদ্ধ তবে ২০২২ সালের বিশ্বকাপে এই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল সমর্থকদের কথা ভেবে মদ সহজলভ্য করার পাশাপাশি দাম কমানোর কথাও ভাবছে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি। বিশ্বকাপের সময় মদের জোগান যাতে স্বাভাবিক থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষত ইউরোপিয়ান দেশগুলি থেকে প্রচুর সমর্থক বিশ্বকাপের সময় কাতারে উপস্থিত হবেন। তাই বিনোদনের ভরপুর উপাদান মজুত রাখছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ ও কাতার সরকার।

এ ব্যাপারে কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী অফিসার নাসের আল-খাতের বলেছেন, “‌কাতার রক্ষণশীল দেশ। আমাদের সংস্কৃতির সঙ্গে মদ ঠিক চলে না। কিন্তু বিশ্বকাপের সময় কাতারে বিভিন্ন দেশ থেকে প্রচুর সমর্থক আসবেন, যারা নিয়মিত মদ্যপান করেন। তাই আমরা বেশ কিছু জায়গা ঠিক করেছি, যেখানে গিয়ে দর্শকরা মদ্যপান করতে পারবেন। তবে ঐতিহ্যপূর্ণ স্থানগুলোতে মদ্যপান নিষিদ্ধ থাকবে।” স্টেডিয়ামের ভিতরে ফ্যান জোনে মদ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফা এই বিষয়ে বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে কথা বলবে।

তারপর চুক্তি সম্পন্ন হবে। বিশ্বকাপে বিদেশি সমর্থকদের কথা মাথায় রেখে মদের দাম কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নাসির আল-খাতের বলেছেন, “মদের দাম কমানো যায় কি-না আমরা দেখা দেখছি।” কাতারে একমাত্র বিলাসবহুল হোটেলেই মদ পাওয়া যায়। বিশ্বকাপের সময়েই এই নিয়ম শিথিল করা হবে। তবে ব্রিটিশ কিংবা জার্মান উন্মত্ত সমর্থকদের নিয়ে ভয় থাকছে। অতিরিক্ত মদ খেয়ে রাস্তায় না ঝামেলা শুরু করে দেন ফুটবল গুন্ডারা আয়োজকরা অবশ্য এটা নিয়ে চিন্তিত নন কারণ সজাগ থাকবে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026