আন্তর্জাতিক

কোথাও টাকার প্রলোভন, তো কোথাও ফ্রিতে মদ, কিভাবে জনগণকে কোভিড টিকা নিতে উৎসাহী করছে ভারতসহ অন্যান্য দেশ?

গত বছর অক্টোবর মাসে করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলি অনুমোদন পেতে শুরু করার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয় যার মাধ্যমে তারা বিভিন্ন পদ্ধতির ব্যাপারে আলোচনা করে কিভাবে মানুষকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়ে। কিন্তু, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেই সমস্ত গাইডলাইন তেমন একটা মান্যতা রাখে না, তাই বিশ্বের তাবড় তাবড় দেশগুলি নিত্য নতুন পদ্ধতি বের করে আনছে তাদের মানুষকে করোনা ভাইরাসের টিকা নিতে উদ্বুদ্ধ করার জন্য।

কোথাও দেখানো হচ্ছে টাকার প্রলোভন, আবার কোথাও অফার করা হচ্ছে বিনামূল্যে মদ এবং খাবার। কয়েকটি দেশ আবার টিকাকরণের পরেই সেই ব্যক্তিকে দান করছে একটি করে জ্যান্ত গরু। করোনা ভাইরাসের টিকাকরনে প্রতিটি মানুষের অনীহাকে লক্ষ্য করে বিশ্বের একাধিক দেশ তাদের মতো করে তৈরি করছে মানুষকে উৎসাহী করার পরিকল্পনা। ভারতের মতো দেশে যেখানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মর্মান্তিক আকার ধারণ করেছে, সেখানে অফার করা হচ্ছে ক্যাশ প্রাইজ। ভারত জানিয়ে দিয়েছে যারা যারা ভ্যাকসিন গ্রহণ করে নিজেদের ছবি একটি বিশেষ ট্যাগলাইনের মাধ্যমে আপলোড করবেন, তাদের জন্য অফার করা হবে বিশেষ নগদ পুরস্কার। ২০২১ এর শেষ অবধি প্রত্যেক মাসের সেরা দশজন ব্যক্তি পেয়ে যাবেন ৫,০০০ টাকা করে নগদ। নেটিজেনরা আবার বলছেন, ১০ জনকে ৫,০০০ করে না দিয়ে যদি একজনকেই ৫০,০০০ টাকা দেওয়া হতো তাহলে মানুষ আরো বেশি উত্তেজিত হতো।

ভারতের অন্যান্য কমিউনিটিগুলিও কিন্তু খুব একটা কম যায় না। এপ্রিল মাসে, গুজরাটের রাজকোট এর গোল্ড স্মিথ কমিউনিটি মহিলাদের বিনামূল্যে সোনার নাকছাবি এবং পুরুষদের জন্য হ্যান্ড ব্লেন্ডার অফার করছিল যদি তারা নিজেদের ভ্যাক্সিনেশনের প্রমাণ দেখাতে পারেন। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশে যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি অত্যন্ত জনপ্রিয়, তাই ভ্যাকসিনেশন করালেই অফার করা হচ্ছিল বিনামূল্যে সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি। অন্যান্য দেশগুলিও এরকম বেশ কিছু পদ্ধতি গ্রহণ করেছে। মে মাসের প্রথমদিকে দুবাইয়ে এমন একটি নিয়ম চালু করা হয়েছিল যেখানে ভ্যাকসিনেশন করালেই আপনারা জিম এবং ফিটনেস সেন্টারে বিনামূল্যে শরীরচর্চা করতে পারবেন। আমেরিকাতে আবার অফার করা হয়েছিল বিনামূল্যে খাবার, বিয়ার (এক প্রকৃতির মদ) এবং ডেজার্ট (আইসক্রিম অথবা মিষ্টি যেকোনো জিনিস)। যদিও, বিশেষজ্ঞরা বলেন এই সমস্ত জিনিসগুলি শুধুমাত্র একটি মার্কেটিং স্ট্রাটেজি ছিল, এর থেকে বেশি কিছু না।

বিশ্বের তাবড় তাবড় দেশগুলির মধ্যে প্রথম এই ধরনের ‘ভ্যাকসিন নাও ক্যাশ প্রাইজ পাও’ স্কিম চালু করেছিল সার্বিয়া। ৫ মে সার্বিয়া ঘোষণা করেছিল ৩১ মের মধ্যে সেই দেশে যারা যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবে তাদেরকে ৩,০০০ দিনার (প্রায় ২,২৫৮ টাকা) পুরস্কার দেওয়া হবে। কলোরাডো, অরিগণ, ওহায়োর মত দেশগুলি বিভিন্ন রকম জ্যাকপট পুরস্কার দিতে শুরু করে ভ্যাক্সিনেশন করা মানুষদের। যখন থেকে এই নগদ পুরস্কার সারাবিশ্বে নিন্দিত হতে শুরু করে তারপর থেকে, শুরু হয় অন্যান্য জিনিসপত্র দেওয়ার পালা।

নগদ পুরস্কার তো ছিল বড়দের জন্য, কিন্তু ছোটরা বাদ যাবে কেনো? তাই তাদের কথা চিন্তা করে নিউইয়র্ক এর গভর্নর অ্যান্ড্রু কমো নিয়ে আসেন একটি নতুন স্কিম। বলা হয়, ১২ থেকে ১৭ বছর বয়সের মধ্যে যারা যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন তাদের পাবলিক ইউনিভার্সিটিতে একটি স্কলারশিপ দেওয়া হবে। উত্তর থাইল্যান্ডের একটি জেলা আবার শুরু করে ভ্যাকসিন নাও গরু পাও স্কিম। সেখানে জানানো হয়েছিল, যারা যারা সেখানে করোনা ভ্যাকসিন গ্রহণ করবে তাদের সকলকে নিয়ে একটি লটারি করা হবে যেখানে তারা জিততে পারবেন একটি জ্যান্ত গরু। চীনের বেশ কিছু জায়গায় বিনামূল্যে ডিম, বিনামূল্যে দোকানের কুপন এবং ডিসকাউন্ট কুপন দেওয়া শুরু হয়।

কিন্তু যাই হোক, নেটিজেনদের ট্রোল কিংবা অন্যান্য রাষ্ট্রনায়কদের মশকরার বিষয়বস্তু হিসেবে উঠে এলেও, এই সমস্ত স্কিম কিন্তু বাস্তবে যে খুব একটা ফেল করেছে সেরকম বলা যাবে না। একটি পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, এই সমস্ত স্কিম গ্রহণ করার ফলে মানুষের ভ্যাকসিন নেওয়ার প্রবণতা কিন্তু বেড়েছে। খুবই তাৎপর্যপূর্ণ ভাবে, যেখানে যেখানে নগদ পুরস্কার অফার করা হচ্ছিল সেখানে সবথেকে বেশি ভ্যাক্সিনেশনের প্রবণতা বৃদ্ধি লক্ষিত হয়েছে। তাই টাকার প্রলোভন দেখিয়েই হোক, কিংবা বিনামূল্যে খাবার এবং মদের অছিলায়, বিশ্বের তাবড় তাবড় দেশ নায়কদের নিশানা কিন্তু লেগেছে একেবারে টার্গেটে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026