রাজ্য

উপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়তে পারেন পুরনো সাথী রুদ্রনীল ঘোষ, উত্তেজনা তুঙ্গে ভবানীপুরে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল এবং বিজেপি তাদের পূর্ণ শক্তি দিয়ে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্বদের দিয়ে রাজ্যে প্রচার করেছিল। অপরদিকে একা হাতে সামনে থেকে দাঁড়িয়ে ঘাসফুল শিবিরকে পরিচালনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। শেষমেষ ভোটের ফলে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বড় মার্জিনে জয়যুক্ত করিয়েছিল। তবে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন মমতা ব্যানার্জি। তাই এবার মমতা তার পছন্দের কেন্দ্র ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে তাহলে মমতার বিপরীতে বিজেপি কাকে প্রার্থী হিসেবে বেছে নেবে?

একুশে বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। কিন্তু ভোটের ফলে মুখ থুবরে পড়েছিলেন তিনি। এবার জল্পনা চলছে উপনির্বাচনে কি রুদ্রনীল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেরুয়া সৈনিক হয়ে দাঁড়াবেন? এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেছেন, “আমি দলের সৈনিক। বল বললে অবশ্যই লড়বো। এই ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমি নির্দেশ মানতে তৈরি রয়েছি।” তবে লজ্জাজনক হারের পর তিনি আবারও দাবি করেছেন যে ভবানীপুরের মানুষ তার সাথেই আছেন।

রুদ্রনীল ঘোষ একদা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তার প্রাক্তন দলের দলনেত্রীর বিরুদ্ধে লড়াই করাটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, “আমি ব্যক্তি-মানুষ মমতার সাথে নির্বাচনে লড়ব না। আমি লড়বো একটি দুর্নীতিগ্রস্ত দলের নেত্রীর সাথে। দলটির দুর্নীতির পাহাড় উঁচু হয়ে গেছে। এই দুর্নীতির জন্য তৃণমূলের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছিল।”প্রসঙ্গত উল্লেখ্য, একুশে বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষ। তিনি নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ২৮ হাজার ৭৯৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026