১৮৮ বছর আগের অপরূপ রূপ যেন ফিরে পেয়েছে দীঘার সমুদ্র সৈকত
স্টাফ রিপোর্টার, দীঘা: করোনার সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লক ডাউন। আর এই লক ডাউনে প্রকৃতি যেনো প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছে। রাস্তায়, ভ্রমণ স্থানগুলিতে থমকে গিয়েছে মানুষের কোলাহল। আর এই লক ডাউনে দীঘার চিত্রটিই বা কেমন! কম সময়ে, কম পয়সায় বাঙালির সপ্তাহের শেষে বা প্রেমের প্রথম ঘোরার স্থান সমুদ্র সৈকত দীঘা। রাশি রাশি সমুদ্রের জল কোলাহলহীন সমুদ্রের পাড়ে এসে আবার ফিরে যাচ্ছে। চারিদিক চুপচাপ, শুনশান নিরবতা। যেনো মনে হচ্ছে বড়োলাট ওয়ারেন হেস্টিংসের আমলে ফিরে গিয়েছে দীঘা।
সালটি ১৭৭৪, হাতির পিঠে করে একটি সমুদ্র সৈকত খুঁজছিলেন হেস্টিংস। এরপর তিনি দীঘার সন্ধান পান ও সমুদ্রের অপরূপ দৃশ্যের প্রতি মুগ্ধ হয়ে নিজের স্ত্রীকে চিঠিতে লেখেন, ‘দুর্দান্ত এক সমুদ্র সৈকতের খোঁজ পেয়েছি, এই স্থান আমি বিখ্যাত করে দিয়ে যাব।’ এরপর ১৯২৩ সালে দীঘায় আসেন ব্রিটিশ ব্যবসায়ী ফ্রাঙ্ক স্মেইথ। এরপর তিনি দীঘার সমুদ্র সৈকতকে আরও উন্নত করে তুলতে তৎকালীন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়কে চিঠি লিখতেন। একপ্রকার বাধ্য হয় কাজ শুরু করেন তিনি।
১৯৬২ সালে পুনরায় দ্রুত গতিতে কাজ এগোয় দীঘায়। কিন্তু এই নির্জন নিশ্চুপ দীঘার সৈকত দেখেই প্রেমে পড়েন হেস্টিংস। তখন ছিল না কোনো বাড়ি, মানুষের কোলাহল, গাড়ির শব্দ। বর্তমান দীঘার ছবিটিও শুধু বাড়িঘর গুলি বাদে সেই হেস্টিংসের আমলের মতই রূপ নিয়েছে। নিঃশব্দে নিজের আপন খেয়ালে ঢেউয়ের রাশি শব্দ করে পাড়ে এসে খেলে যাচ্ছে এই লক ডাউনে। যেনো সমুদ্র এখন কোয়ারেন্টাইনে কাটাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…