নিউজ

করোনা আতঙ্কের মাঝে ভারত ও চীনা সেনার সংঘাত, আহত বেশ কয়েকজন জওয়ান

ভারত ও চীনা জওয়ানরা ফের মুখোমুখি সংঘাতে লিপ্ত। এবার শুধু মুখোমুখি বাকবিতন্ডা নয়, রীতিমতো হাতাহাতিতে গড়ায় সংঘাত। সূত্রের খবর অনুযায়ী, শনিবার  উত্তর সিকিমে ভারত-চীন সীমান্তের নাকুলা সেক্টরে প্যাট্রলিংয়ের সময় বেশ কয়েকজন চীনা সেনারা আগ্রাসনের চেষ্টা করাতে ভারতীয় জওয়ানরা বাধা দেন। এই সংঘাতের ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত আসেন দুই দেশের সেনা কর্তারা। গতকাল এই সংঘাতে প্রায় ১৫০ জন জওয়ান জড়িত থাকেন বলে জানা গেছে। সেনার এক করতে জানিয়েছেওন যে এই দুই দেশের মধ্যে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, তাই প্রায়ই এখানে ঝামেলা হয়। এর আগে ২০১৭ সালে অরুণাচলপ্রদেশের ডোকলাম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে চীনের সেনারা। তখন ও সংঘাত হয়েছিল।

শনিবারের এই সংঘাতে ভারতের ৩ জন ও চীনের ৫ জন জওয়ান আহত হয়েছেন। এখানে হেলিকপ্টারের মাধ্যমে যাতায়াত করা হয়। কারণ এখানে কোনো সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা নেই। এই এলাকাতে প্রায় ঝামেলা হয়। তবে স্ট্যান্ডার্ড প্রোসিডিওর-র নিয়ম অনুযায়ী, দুপক্ষের নেতৃত্বের মাধ্যমে সংঘাত মিটিয়ে নেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026